লক্ষ্মণের প্রচারে ফের ‘জয় শ্রীরাম’ পাল্টা ‘জয় বাংলা’ স্লোগানে সরগরম হল দুর্গাপুর
আমার কথা, ৩১ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
দুর্গাপুরের বেনাচিতির পর এবার মায়াবাজার। জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের নির্বাচনী প্রচারে উত্তেজনা। মঙ্গলবার সকালে মায়াবাজার এলাকায় নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই। সঙ্গে ছিল বিজেপি কর্মী সমর্থকরা। ওই এলাকায় নির্বাচনী প্রচার করার সময় এলাকার বেশ কিছু মানুষ তারা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। তারা অভিযোগ করেন পাঁচ বছর দেখা যায়নি বিধায়ককে। এলাকায় যখন রাষ্ট্রায়ত্ত দামোদর ভ্যালি কর্পোরেশন বস্তি উচ্ছেদ হয়েছিল তখনওওনাকে একবারও দেখা যায়নি। এখন কেন ভোট চাইতে এসেছেন? এই নিয়েই শুরু হয় দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই ও বিজেপির কর্মী সমর্থকদের সাথে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের বচসা। উত্তেজনাপ পরিস্থিতি তৈরি হয়। তারপরেই এলাকা ছেড়ে পালাই বিজেপির কর্মী সমর্থকরা।




