তৃণমূল প্রার্থীর পোস্টারে কাদা লাগানোর অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে
আমার কথা, ৬ এপ্রিল
সনাতন গরাই, দুর্গাপুর:
তৃণমূলের দেওয়াল লিখনে কাদা লাগানোর অভিযোগ। তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের পোস্টারের রং লাগানোর অভিযোগ। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকায়। তৃণমূলের অভিযোগ, এলাকায় অশান্তির বাতাবরণ করার চেষ্টা করছে বিরোধীরা। সেই জন্যই তৃণমূলের দেওয়াল বেছে বেছে কাদা লেপে দেওয়া হচ্ছে। কোথাও আবার পতাকা ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে। এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজিব ঘোষ অভিযোগ করেন,”দিনের আলোয় এইসব করার ক্ষমতা নেই। রাতের অন্ধকারে কাপুরুষের মতো বিরোধী দলের কর্মীরা তৃণমূলের দেওয়াল লিখন মুছে দিচ্ছে উল্টোপাল্টা কথা বলছে। তবে এইসব করে কোন লাভ নেই মানুষ আমাদের পাশেই রয়েছে।” পাল্টা দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দাবি,”তৃণমূল নিজেরাই এইসব ঘটনা ঘটাচ্ছে। কারণ এই ধরনের সংস্কৃতির বিশ্বাসী নয় বিজেপি। আর মানুষ ওদের প্রত্যাখ্যান করছে এই থেকেই প্রমাণ হচ্ছে। বিজেপির হাত শক্ত হচ্ছে।”




