মেয়ের বিয়ের সর্বস্ব চুরি, ভেঙে পড়লেন দম্পতি
আমার কথা, ১১ এপ্রিল
সনাতন গরাই, কাঁকসা:
মেয়ের বিয়ের জন্য জমানো অলঙ্কার হল গায়েব, চুরি গেল নগদ টাকাও। বিধানসভা নির্বাচনের অবহে চাঞ্চল্য দুর্গাপুরের কাঁকসার খাটপুকুর এলাকায়। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ। চুরি গেছে প্রায় ১৫ ভরি সোনা রুপোর অলংকার ও নগদ সাড়ে তিন লক্ষ টাকা। খাটপুকুর এলাকার দয়াময় মন্ডল শুক্রবার তার স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। শনিবার সকালে বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজার ছিটকানি কাটা রয়েছে। ভেতরে ঢুকে দেখেন সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তারপরেই দেখেন আলমারি ভাঙা। নগদ টাকা এবং অলংকার সব চুরি গেছে। তাদের আশঙ্কা শুক্রবার রাতেই এই ঘটনা ঘটেছে। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। পুলিশ পৌঁছে ঘটনা ঘটিয়ে দেখে তদন্ত শুরু করেছে। দয়াময় মন্ডলের অভিযোগ,”কিছুদিন আগে এলাকারই আরেকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। এবার আমার বাড়িতে ঘটলো। সোনার চেন, আংটি সহ সবকিছুই চুরি হয়ে গেছে। আমরা এখন চিন্তার মধ্যে রয়েছি।” পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।




