ডাক্তারি পড়ুয়া ছাত্রের ওপর বাইক আরোহীর হামলা, আতঙ্কে পড়ুয়া
আমার কথা, ১১ এপ্রিল
সনাতন গরাই, কাঁকসা:
কাঁকসার মলানদিঘি এলাকায় একটি বেসরকারি মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের এক ছাত্রের উপর হামলার অভিযোগ। অজ্ঞাত পরিচয় দুই বাইক আরোহী হেলমেট পরে এই হামলা চালায় বলে অভিযোগ। প্রথমে লাথি মেরে ফেলে দেওয়া হয় ওই ডাক্তারি পড়ুয়াকে। তারপর স্টিলের রড দিয়ে হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাকে তার সহপাঠীরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সুসীম বিকাশ ঘোষ নামে ফাইনাল ইয়ারের ওই মেডিক্যাল পড়ুয়া নিজের নিরাপত্তা চেয়ে মলানদিঘি ফাঁড়িতে অভিযোগ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানিয়ে। যথেষ্ট আতঙ্কে আছে কলকাতার বাসিন্দা ওই যুবক, কি ভাবে ভর দুপুরে এই ঘটনা ঘটিয়ে নিশ্চিন্তে পালিয়ে গেলো ? কলকাতার বাসিন্দা ওই মেডিক্যাল পড়ুয়া এখানে ভাড়া বাড়িতে থাকে। কি কারণে এই হামলার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।




