+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে

Ad Image
Ad Image

এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে

admin April 17, 2026

আমার কথা, ১৭ এপ্রিল

রাকেশ লাহা, জামুরিয়া:

দুয়ারে কড়া নারছে নির্বাচন, তপ্ত রাজনৈতিক ময়দান। সিংহাসন দখলে প্রতিটি রাজনৈতিক দল একে অপরকে টেক্কা দিয়ে নেমে পড়েছে ময়দানে। ঠিক তারই মাঝে এবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের এনসিপি-র প্রার্থী হিসেবে মনোনীত রিয়া মুখার্জির নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
প্রচারে বাধা দেওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জোড় চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলের রাজনীতিতে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল।
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল নাগাদ জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বাহাদুরপুর এলাকায় নির্বাচনী প্রচারে যান জামুরিয়া বিধানসভা কেন্দ্রের এনসিপির প্রার্থী রিয়া মুখার্জি, সেখানে দলের হয়ে প্রচার করতে গেলে বাধা প্রাপ্ত হতে হয় এনসিপির প্রার্থী রিয়া মুখার্জিকে, তাছাড়াও প্রার্থীকে ভয়ও দেখানো হয় বলে এই ভিডিওতে এমনই অভিযোগ করেছেন এনসিপি-র নেতৃত্বরা। প্রচারে বাধা থেকে শুরু করে ভয় দেখানো সমস্ত অভিযোগের তীর উঠে তৃণমূলের দিকেই।

ঘটনা প্রসঙ্গে এনসিপির প্রার্থী রিয়া মুখার্জি জানান , এই ঘটনার সাথে যুক্ত ব্যক্তিরা তৃণমূলের দুষ্কৃতি। যারা সকলেই হরেরাম সিং ও প্রেমপাল সিং এর পোষ্য বলেই অভিহিত করেন রিয়া মুখার্জি।
তিনি আরো জানান, জামুরিয়ায় পাঁচ বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল যেসব কাজগুলি করেনি যেমন স্থানীয় বেকারত্ব সমস্যা মেটাতে পারেনি, পানীয় জলের সমস্যা মেটাতে পারেনি, পাশাপাশি এখনো বহু পরিবার বসতবাড়ি থেকে বঞ্চিত ও দুর্বিষহ রাস্তাঘাটের অবস্থা।
সেইসব বিষয়গুলিকে সামনে রেখে আমরা প্রচার করছি বলেই আমাদের প্রচারে বারংবার তৃণমূলের পক্ষ থেকে বাধা আসছে।
রিয়া মুখার্জি আরো বলেন প্রচারে বারংবার বাধার বিষয়টি আমি সংশ্লিষ্ট দপ্তরে জানানোর পরও কোনরকম কোন সুফল মেলেনি।

তবে যেহেতু পুরো ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তাই তৃণমূল প্রার্থী হরেরাম সিং-এর সাথে যোগাযোগ করলে তিনি জানান , এনসিপির প্রচারে বাধা দিয়ে আমাদের কোনো লাভ নেই। এনসিপির যিনি প্রার্থী রিয়া মুখার্জি রয়েছেন উনার পরিহারপুরে বাড়ি সেখান থেকেও আমি ভোটে লিড করবো। তৃণমূল প্রার্থী আরো জানান এনসিপি তৃণমূলের নামে মিথ্যে বদনাম করে কিছু ভোটের আশা করছে।

Post Views: 144
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN