পুকুর থেকে উদ্ধার হল জামাইয়ের মৃতদেহ
আমার কথা, ২৭ এপ্রিল
সার্থক দে, অন্ডাল:
পুকুর থেকে উদ্ধার হল রবি ঘোষ নামে এক ব্যক্তির মৃতদেহ। সোমবার অন্ডাল গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির বাড়ি দুর্গাপুরের বিধান নগর এলাকায়। অন্ডাল গ্রামের ঘোষপাড়ায় মৃত ব্যক্তির শ্বশুরবাড়ি। জামাইয়ের মৃতদেহ উদ্ধারে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল।
সোমবার সাত সকালে অন্ডাল গ্রামের মুচিবান পুকুর থেকে উদ্ধার হল রবি ঘোষ (৩৫) নামে একজনের মৃতদেহ। মৃত রবির বাড়ি দুর্গাপুরের বিধাননগর এলাকায় অন্ডালে তার শ্বশুরবাড়ি। সোমবার সকালে স্থানীয়রা পুকুরে ভাসতে দেখে একটি মৃতদেহ। খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ পুকুর থেকে দেহটি উদ্ধার করে। সেটি রবির মৃতদেহ বলে সনাক্ত করে তার শ্বশুরবাড়ির লোকজনেরা । কিভাবে কি কারনে ওই ব্যক্তির মৃত্যু হল? তা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।



