+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অসহ্য গরমে জামুড়িয়ার বিভিন্ন এলাকায় আকস্মিক শিলা বৃষ্টি

Ad Image
Ad Image

অসহ্য গরমে জামুড়িয়ার বিভিন্ন এলাকায় আকস্মিক শিলা বৃষ্টি

admin April 27, 2026

আমার কথা, ২৭ এপ্রিল

রাকেশ লাহা, জামুরিয়া:

তীব্র গরমে নাজেহাল অবস্থা আর সেই আবহেই
হঠাৎই একটানা প্রায় ২৫ থেকে ৩০ মিনিট শিলা বৃষ্টি। দীর্ঘক্ষণ গৃহবন্দী সাধারন মানুষ, থমকে পড়লো পথচারীরা।
সোমবার বিকেলের দিকে হঠাৎই জামুরিয়ার বিভিন্ন এলাকায় একটানা আধা ঘন্টা শিলাবৃষ্টি।
সাথে চলে ঝোড়ো হাওয়া।
বেশ কয়েকদিনের তীব্র দাবদাহের পর প্রকৃতির এই রূপ বদল , একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস অন্যদিকে দীর্ঘক্ষণের শিলাবৃষ্টিতে গ্রামাঞ্চলের কৃষি জীবি মানুষেরা পড়লো ক্ষতির মুখে।
এদিন স্বস্তির বৃষ্টিতে ভেজার বদলে শিলাবৃষ্টির হাত থেকে বাঁচতে দীর্ঘক্ষন গৃহবন্দী হয়েই থাকতে হয় সাধারণ মানুষজনকে। এলাকার মানুষজনের দাবি, এই ঘাম ঝরানো গরমের মধ্যে একদিকে এই বৃষ্টি যেমন স্বস্তি এনে দিল, ঠিক তেমনি হঠাৎ করেই শিলাবৃষ্টিতে ক্ষতির মুখে কৃষিজীবী মানুষজন।

এছাড়াও গ্রামাঞ্চলে অধিকাংশ টিনের ছাউনি দেওয়া বাড়ি গুলিতে দীর্ঘক্ষণ পড়তে থাকা বরফের টুকরো ব্যাপক ক্ষতি করে বলে জানা যায়। প্রতিবেদন লেখা অব্দি , এখনো রয়েছে মেঘলা আকাশ, সাথে দফায় দফায় মেঘের গর্জন ও বিদ্যুতের ঝলকানি এমনকি ঝিরিঝিরি বৃষ্টিপাতও হচ্ছে।

Post Views: 322
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN