নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রের আগেই নতুন স্কুল উপহার দামোদর ভ্যালি কর্পোরেশনের
আমার কথা, ৩০ এপ্রিল
সনাতন গরাই, দুর্গাপুর:
৮০০মেগা ওয়াটের নতুন ইউনিট এর আগেই নতুন স্মার্ট স্কুলের উদ্বোধন করল দামোদর ভ্যালি কর্পোরেশন। এই স্কুলে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে পাঠদান। খুশি এলাকার মানুষ। দুর্গাপুরের ডিটিপিএস এলাকায় গড়ে উঠছে ৮০০ মেগা ওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ শুরু হয়েছে। ৮ হাজার কোটি টাকা ব্যয় করে করা হচ্ছে নতুন ইউনিট। তার আগে সাজিয়ে তোলা হচ্ছে গোটা এলাকা। অত্যাধুনিক হাসপাতাল, স্কুল, ব্যাংক, পোস্ট অফিস, পুলিশ ফাঁড়ি ও রাস্তা গড়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে অত্যাধুনিক স্মার্ট ফ্রী প্রাইমারি স্কুলের উদ্বোধন করলেন দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান এস সুরেশ কুমার। খরচ হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। উপস্থিত ছিলেন দামোদর ভ্যালি কর্পোরেশনের ২ পরামর্শদাতা দিলীপ অগস্তি ও তথাগত পান্ডে এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত কুমার মোদি। উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে গোটা এলাকার পড়ুয়াদের মধ্যে ও অভিভাবকদের মধ্যে চরম উচ্ছ্বাস ছিল। কেশরী সাও নামের এক অভিভাবক বলেন,”আমাদের এলাকার বাচ্চাদের খুব সমস্যার মধ্যে পড়াশোনা করতে হতো। তবে এই স্কুল তৈরি হওয়ায় আর সমস্যায় পড়তে হবে না। আমরা খুব খুশি।” চেয়ারম্যান এস সুরেশ কুমার বলেন,”নতুন ইউনিট তৈরির কাজ চলছে। তার আগে নতুন স্কুল তৈরি হলো। এলাকার দুস্থ পড়ুয়ারা বিনা পয়সায় পড়াশোনা করতে পারবে। শুধু পড়াশুনাই নয় তার সাথে খেলাধুলা করতে পারবে।”



