BREAKING! দুর্ঘটনায় মৃত্যু দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকের
আমার কথা, ১৭ মে
সনাতন গরাই, দুর্গাপুর:
নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ক্রেনে ধাক্কা মেরে উল্টে গেল চারচাকা গাড়ি। মর্মান্তিক মৃত্যু হলো দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকের। ব্যাপক চাঞ্চল্য নিউ টাউনশিপ থানার মুচিপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম স্বপন কুমার দাস। বয়স ৫০ ঊর্ধ। দুর্গাপুরে নিউ টাউনশিপ থানা এলাকার বাসিন্দা। আরেকটি দুর্ঘটনা ঘটলো দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার হেভি মোড়ে। সেখানেও একটি পুলিশ লেখা চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। আহত হয় গাড়িতে থাকা যাত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর ইস্পাত কারখানার ওই আধিকারিক স্বপন কুমার দাস তার পরিবারের সদস্যদের নিয়ে বিধান নগরের দিক থেকে পানাগড়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় একই দিকে জাতীয় সড়ক ধরে একটি ক্রেন যাচ্ছিল। গাড়িটি অত্যধিক গতিবেগে থাকার দরুন নিয়ন্ত্রণ হারিয়ে ক্রেনে গিয়ে ধাক্কা মেরে উল্টে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্বপন কুমার দাস সহ আরোহীদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা স্বপন কুমার দাসকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে একটি পুলিশ লেখা চারচাকা গাড়িতে করে এক যুবক দুর্গাপুরের দিক থেকে মুচিপাড়ার দেখে যাচ্ছিলেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে এমএএমসি হেভি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। যদিও সে অল্প বিস্তার আহত হয়। এই পৃথক দুই জায়গায় দুর্ঘটনা জেরে সাময়িক যান চলাচল নিয়ন্ত্রণ করা হলেও কখন পরে গাড়ি দুটিকে সরিয়ে দেওয়া হলে স্বাভাবিক হয় যান চলাচল।



