বিধায়ক কার্যালয়ের উদ্বোধন
আমার কথা, ২০ মে
সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:
বুধবার হরিপুর কোলিয়ারি এলাকায় বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করলেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি । এদিন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচুর বিজেপি কর্মী সমর্থক । জিতেন্দ্র বাবু বলেন পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় দুটি বিধায়ক কার্যালয় করা হলো । একটি হরিপুর ও অন্যটি সরপি মোড়ে । সপ্তাহে একদিন করে তিনি নিজে দুটি কার্যালয়ে উপস্থিত থাকবেন বলে জানান । দলমত নির্বিশেষে যে কোন মানুষ প্রয়োজনে সে কার্যালয়ে আসতে পারবেন । এই কার্যালয় থেকে স্থানীয় মানুষজন সমস্ত রকম সহযোগিতা ও পরিষেবা পাবে বলে জানান তিনি ।



