+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   BREAKING! মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অবৈধ বালিঘাট রুখতে অভিযান কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের

Ad Image
Ad Image

BREAKING! মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অবৈধ বালিঘাট রুখতে অভিযান কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের

admin May 22, 2026

আমার কথা, ২২ মে

সনাতন গরাই, কাঁকসা:

বালিতে তো ভয়ঙ্কর! আবার অবৈধ বালিঘাট বন্ধের সুযোগ নিয়ে ৮ হাজারের বালি ১৬ হাজারে বিক্রি হচ্ছে। বিজেপি সরকারের ভাবমূর্তি খারাপ করার চক্রান্ত চলছে। দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক শেষ করে এই অভিযোগ তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক অভিযোগের পরই অবৈধ বালির কারবার রুখতে বালিঘাটে অভিযানে নামে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। শুক্রবার সকাল থেকে কাঁকসার অজয় নদের বালিঘাটে শুরু হয় জোরদার অভিযান। কাঁকসার বিদবিহারের নয়া কাঞ্চনপুর, শ্রীরামপুর, দুবরাজপুর কলোনি-সহ একাধিক ঘাটে অভিযান চালান কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক মঞ্জু কাঞ্জিলালের নেতৃত্বে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা ও কাঁকসার মলনদিঘী ফাঁড়ির পুলিশ।অভিযোগ, তৃণমূল সরকারের আমলে এই এলাকায় অজয় নদে একাধিক অবৈধ বালিঘাট গজিয়ে উঠেছিল। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দিনের পর দিন পাচার হতো বালিভর্তি ট্রাক ও ডাম্পার। বিভিন্ন জায়গায় বালি মজুদ করে রেখে ট্রাক্টারে করেও পাচার হতো। রাজ্যে বিজেপি সরকার গঠন হতেই অবৈধ কারবারে নাগাম টানতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ বালি, পাথর ও কয়লা পাচার রুখতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কোনও বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। আর সেই কারণেই এখন জেলায় জেলায় চলছে লাগাতার অভিযান। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও অবৈধ বালির কারবার রুখতে প্রশাসনের এই অভিযান অব্যাহত রয়েছে।

Post Views: 204
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN