জামুরিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে বিধায়ক ডা: বিজন মুখার্জিকে সম্বর্ধনা
আমার কথা, ২৫ মে
রাকেশ লাহা, জামুরিয়া:
সোমবার প্রেসক্লাব অফ জামুরিয়ার পক্ষ থেকে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক ডঃ বিজন মুখার্জিকে সম্বর্ধনা দেয়া হলো। সোমবার সন্ধ্যায় এই সম্বর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। যেখানে জামুরিয়া প্রেসক্লাবের সভাপতি রজত কবি , প্রবীণ সাংবাদিক তারকনাথ মন্ডল সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে যৌথভাবে বিধায়ক সাহেবকে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মান জানান।
সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড: বিজন মুখার্জী বলেন, “জামুড়িয়ার সাধারণ মানুষ যে ভরসা ও ভালোবাসা আমাকে দিয়েছেন, তার মর্যাদা রাখার জন্য আমি সর্বদা কাজ করে যাব। এলাকার উন্নয়ন, পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে।”
তিনি আরও বলেন, সংবাদমাধ্যম সমাজের দর্পণ। গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও প্রেস ক্লাবের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
অন্যদিকে প্রেস ক্লাব অফ জামুড়িয়ার পক্ষ থেকে জানানো হয়, জামুড়িয়ার উন্নয়ন এবং সাধারণ মানুষের সমস্যার সমাধানে নবনির্বাচিত বিধায়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেই তাদের আশা।
সমগ্র অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।



