ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই যুবক
আমার কথা, ২৬ মে
সার্থক কুমার দে, অন্ডাল:
নাবালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার ২ যুবক । রবিবার সন্ধ্যেবেলার ঘটনা । সোমবার অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে পুলিশ । মঙ্গলবার তাদের পেশ করা হয় আদালতে । খবর সূত্রে জানা গেছে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির বহুলা এলাকায় রবিবার সন্ধ্যা বেলায় বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল বছর ১৪-র এক নাবালিকা । সেই সময় রিয়েল জামবাদ এলাকার সুরজ বাউরী ও বিশাল ডোম নামের দুই যুবক ওই নাবালিকাকে ভয় দেখিয়ে পাশের একটি পুকুর পাড়ে জোর করে তুলে নিয়ে যায় । সেখানে ঘটে ধর্ষণের ঘটনাটি । বাড়ি ফিরে ঐদিন ভয়ে নাবালিকা ঘটনার কথা কাউকে জানাইনি । সোমবার সে নিজের বৌদিকে ঘটনার কথা জানালে নাবালিকার মা সোমবার অন্ডাল থানায় অভিযুক্ত দুই যুবকের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেন । এরপরই পুলিশ অভিযুক্ত সুরোজ ও বিশালকে গ্রেপ্তার করে । মঙ্গলবার তাদের পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে । জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের হেফাজতের নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায় ।



