+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সাত সকালে বিকট শব্দে কেঁপে উঠল সগরভাঙ্গা এলাকা, কিসের আওয়াজ?

Ad Image
Ad Image

সাত সকালে বিকট শব্দে কেঁপে উঠল সগরভাঙ্গা এলাকা, কিসের আওয়াজ?

admin May 27, 2026

আমার কথা, ২৭ মে

সনাতন গরাই, দুর্গাপুর:

বুধবার সকাল সকাল হঠাৎই বিকট শব্দে কেঁপে উঠলো গোটা এলাকা। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আতঙ্ক ছড়িয়ে পড়ে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগড়ভাঙা শিল্পতালুকের পুকুরপাড় এলাকায়। একটি বেসরকারি কারখানার সামনে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘নিউজ আমার কথা’।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সাতসকালে আচমকাই বিকট শব্দ শোনা যায়। এরপরই ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সগড়ভাঙা কলোনি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেসরকারি ওই কারখানায় ভাটি ব্লাস্ট করানোর সময়ই এই বিপত্তি ঘটে। এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে বলেও দাবি এলাকাবাসীর। তাঁদের অভিযোগ, আগের ঘটনায় বাড়িঘরেরও ক্ষতি হয়েছিল। তাই অবিলম্বে কারখানা কর্তৃপক্ষকে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সগড়ভাঙা পুকুরপাড় এলাকার বাসিন্দারা।

এদিকে স্থানীয় বিজেপি নেতা বিকাশ ঘটক জানান, বিকট শব্দ শুনেই তিনি কারখানার ভিতরে যান। সেখানে একটি পণ্যবাহী গাড়ির আগুনে সামান্য ক্ষতি হয়েছে বলে জানতে পারেন। তবে শ্রমিকরা সকলেই নিরাপদে রয়েছেন বলেও দাবি করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় এই বিজেপি নেতা।

Post Views: 197
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN