+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কয়েক দফা দাবিতে চুরুলিয়ার পিডিসিএল কয়লা খনিতে বিক্ষোভ গ্রামবাসীর

Ad Image
Ad Image

কয়েক দফা দাবিতে চুরুলিয়ার পিডিসিএল কয়লা খনিতে বিক্ষোভ গ্রামবাসীর

admin May 30, 2026

আমার কথা, ৩০ মে

রাকেশ লাহা, জামুরিয়া:

শনিবার বেশ কয়েক দফা দাবিকে সামনে রেখে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের চুরুলিয়ার পিডিসিএল কয়লা খনির উৎপাদন ও পরিবহন প্রক্রিয়া বন্ধ করে বিক্ষোভে অংশগ্রহণ করল বেশ কয়েকটি গ্রামের মানুষজন। আর এই বিক্ষোভকে কেন্দ্র করে খনি চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
বিক্ষোভ রত গ্রামবাসীদের অভিযোগ, লোদা, তালডাঙ্গরা, চুচুড়বিল ও দেশের মোহন গ্রামের মানুষজন রাস্তা পারাপার করতে পারছে না, তার কারণ খনি কর্তৃপক্ষ মাটি-পাথর ফেলে রাস্তা বন্ধ করে দিচ্ছে রাতের অন্ধকারে। এছাড়াও চতুর্দিকে পাহাড়ের কারণে এলাকায় বাড়ছে হায়নার আতঙ্ক। যার ফলে রাত তো দূরের কথা দিনের বেলাতেও ভয়ে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। এ বিষয় নিয়ে বহুবার গ্রামবাসী সরব হলেও খনি কর্তৃপক্ষ সবকিছু নিজেদের খেয়াল খুশিমতো করছে বলেই অভিযোগ।
অন্যদিকে গ্রামবাসীরা
এদিন কর্তৃপক্ষের কাছে আরো দাবি রাখেন যে খনিতে বহিরাগত নিয়োগ করা চলবে না, লোকাল ছেলেদের কাজে নিতে হবে ও এলাকার উন্নয়ন করতে হবে।
এদিনের বিক্ষোভে শুধু পুরুষরাই নয় অংশগ্রহণ করেন স্থানীয় মহিলাদেরও একাংশ।
স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ চলাকালীন খনির উৎপাদন ও পরিবহন ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জামুড়িয়া থানার চুরুলিয়া ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রতিবেদন লেখা অব্দি এই ঘটনায় খনি কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে স্থানীয়দের মন্তব্য, তাদের দাবি পূরণ না হলে আন্দোলন আগামীদিনেও জারি থাকবে।

Post Views: 99
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN