+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   হরিশপুর গ্রামের ধস কবলিত এলাকা ঘুরে দেখে গেলেন মন্ত্রী

Ad Image
Ad Image

হরিশপুর গ্রামের ধস কবলিত এলাকা ঘুরে দেখে গেলেন মন্ত্রী

admin August 16, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৬আগস্টঃ

এক মাস আগে অন্ডালের হরিশপুর গ্রামে ব্যাপক ধস হয় । ধসের ফলে গ্রামের প্রচুর বড় বড় পাকা বাড়িও ভেঙে গুঁড়িয়ে যায় । আতঙ্কিত গ্রামবাসী বাড়ি ছেড়ে পালাতে থাকে বাধ্য হন । গ্রামবাসীরা গ্রাম সংলগ্ন ইসিএলের খোলামুখ খনিকেই দায়ী করে এই ধসের জন্য।

গ্রামবাসীদের একটাই দাবি পুনর্বাসন। এই অবস্থায় গ্রামবাসীদের পুনর্বাসন নিয়ে হয় রাজনৈতিক জল ঘোলা। কিন্তু একমাস পার হয়ে গেলেও গ্রামের সাধারণ মানুষ পাইনি তাদের সুনিশ্চিত বাসস্থান।

আজ রবিবার মন্ত্রী মলয় ঘটক হরিশপুর গ্রামবাসীদের পাশে এসে দাঁড়ালেন। ঘুরে দেখলেন ধসের ভয়াল চেহারা। এদিন গ্রামবাসীদের মন্ত্রীকে জানান যে গত কয়েক দশক ধরে তিনি এবং  সিপিআইএম নেতা হারাধন রায় খনি অঞ্চলের মানুষের কথা ভেবে তাদের পুনর্বাসনের লড়াই চালিয়ে যেতে সুপ্রিম কোর্টে আর্জি জানান। তিনি  জানান যে, দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় ধসপ্রবন গ্রামগুলিকে তাদের সঠিক পুনর্বাসন দিতে। যদিও  ইসিএল বিভিন্ন জায়গায় ধস কবলিত গ্রামগুলোর পুনর্বাসনের জন্য বাড়ি তৈরির কাজও শুরু করেছেন। কিন্তু হরিশপুর গ্রামে ধসের পর ইসিএলের গড়িমসি সকলকে ভাবিয়েছে। নিরীহ অসহায় গ্রামবাসীরা এখন পাখির চোখের মত তাকিয়ে আছে তাদের নিরাপদ আশ্রয়ের দিকে।

Post Views: 2,450
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN