+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   BREAKING! পূর্ত কর্মাধ্যক্ষের আবাসন থেকে উদ্ধার রেশনের চাল গম সহ ত্রাণ সামগ্রী

Ad Image
Ad Image

BREAKING! পূর্ত কর্মাধ্যক্ষের আবাসন থেকে উদ্ধার রেশনের চাল গম সহ ত্রাণ সামগ্রী

admin June 4, 2026

আমার কথা, ৪ জুন

রাকেশ লাহা, জামুরিয়া:

বৃহস্পতিবার সন্ধ্যায় জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের জামুড়িয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা জামুড়িয়া বিধানসভার পড়াশিয়া এলাকার দাপুটে তৃণমূল নেতা উদীপ সিং -এর দখল করা ইসিএল আবাসন থেকে উদ্ধার হল গরিব দুঃস্থ মানুষদের জন্য সরকারের বরাদ্দ করা অসংখ্য কম্বল এবং ত্রাণের ত্রিপল সহ রেশনের চাল -গম।
জানা যায় , বিধানসভা নির্বাচনে সরকারের পালা বদলের পর জামুড়িয়ার পড়াশিয়ায় ইসিএলের আবাসন দখল করে থাকা তৃণমূল নেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং আবাসনে তালা বন্ধ করে পরিবার নিয়ে চম্পট দেয়।

কিন্তু গোপন সূত্রে স্থানীয় বিজেপি কর্মকর্তারা খবর পাই যে উদীপ সিং-য়ের দখল করা দুটি আবাসনের একটিতে একাধিক কম্বল ও ত্রিপল মজুদ রয়েছে। তারপরই বিজেপি কর্মকর্তারা কোলেয়ারি কর্তৃপক্ষের সাথে কথা বললে বৃহস্পতিবার সন্ধ্যায় জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ, আধা সামরিক বাহিনী ও অসংখ্য এলাকাবাসীর উপস্থিতিতে কোলিয়ারি কর্তৃপক্ষ সেই আবাসনের তালা খুলতেই চক্ষু চরক গাছ বিজেপি কর্মী ও এলাকার মানুষদের। উদ্ধার হয় শত শত কম্বল, ত্রিপল , কাপড় সহ রেশনের চাল-গম। এমন দৃশ্য সামনে আসতেই স্থানীয় মানুষজনেদের মধ্যে সাময়িক ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা উদীপ সিংয়ের গ্রেপ্তারের দাবি জানায় প্রশাসনের কাছে।
বর্তমানে পুলিশ সেই কম্বল ও ত্রিপল গুলি বাজেয়াপ্ত করেছে বলে জানা যায়।

Post Views: 352
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN