স্কুলের মধ্যে নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি, গ্রেপ্তার শিক্ষক
আমার কথা, ৭ জুন
সার্থক কুমার দে, অন্ডাল:
স্কুলের ভিতর নাবালিকা ছাত্রীর সাথে অসভ্যতা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন স্কুল শিক্ষক । অভিযুক্ত শিক্ষকের নাম রাজা প্রসাদ । উখড়া গ্রামের আড়ত পাড়া এলাকার একটি বেসরকারি স্কুলের ঘটনা ।
অন্ডালের উখরা গ্রামের স্কুল মোড় থেকে আড়ৎ পাড়া যাওয়ার রাস্তায় রয়েছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল । কয়েক বছর আগে গড়ে ওঠা এই স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশুনো ব্যবস্থা রয়েছে । স্কুলের মধ্যেই আছে ছাত্রদের থাকার হোস্টেলেও । শনিবার স্কুলের ভাইস প্রিন্সিপাল তথা শিক্ষক রাজা প্রসাদ কে গ্রেপ্তার করে অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ । স্কুলের অফিসের ভিতরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে । খবর সূত্রে জানা যায় কয়েকদিন আগে স্কুলে ক্লাস চলাকালীন অভিযুক্ত রাজা প্রসাদ ওই ছাত্রীকে অফিসের ভিতরের শ্লীলতাহানি করে । একাধিকবার ওই শিক্ষক ছাত্রটির সাথে এই আচরণ করেছে বলে অভিযোগ । সম্প্রতি ছাত্রীর পরিবারের লোকজনেরা ঘটনার কথা জানতে পারে অন্ডাল থানায় অভিযোগ দায়ের করে । এরপর তদন্ত শুরু করে পুলিশ । শনিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । রবিবার তাকে পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে । জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায় । আরও জানা যায় এ দিনই আক্রান্ত ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয় । স্কুলের ভিতর এমন ঘটনা ঘটায় অভির্ভাবকদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক । অভিযুক্তের কড়া শাস্তির দাবিও জানিয়েছে তারা ।



