ক্রীড়া ভারতী সংস্থার দুর্গাপুর নগর শাখার পক্ষ থেকে পালন করা হল ১২তম আন্তর্জাতিক যোগ দিবস
আমার কথা, ২১ জুন
মুনমুন দত্ত, দুর্গাপুর:
আরএসএস প্রভাবিত খেল বিষয়ক সংগঠন ক্রীড়া ভারতী সংস্থার দুর্গাপুর নগর শাখার পক্ষ থেকে পালন করা হল ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। বিজোন চিত্রালয় মেলা ময়দানে অনুষ্ঠিত হয়।প্রায় ৩০০জন অংশগ্রহণ করেন এদিন। যোগ সম্পর্কে ধারণা,ইতিহাস, আন্তর্জাতিক স্তরে যোগ দিবসের প্রচলন ইত্যাদি বিষয় তুলে ধরা হয়। আয়ুষ মন্ত্রকের প্রোটোকল মেনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।ক্রীড়া ভারতী সংস্থার এই যোগ দিবস পালন দুর্গাপুরের বুকে সাড়া ফেলেছে। বহু বছর ধরে এই সংস্থা ভারতীয় বিভিন্ন ক্রীড়া গুরুত্ব সহ প্রচার ও প্রসারে কাজ করে গেছে।
উদ্যোক্তাদের পক্ষে ঈশ্বর মাঝি জানান ,ক্রীড়া ভারতী (Kreeda Bharati) হল ভারত ভিত্তিক একটি সর্বভারতীয় ক্রীড়া সংস্থা, যা ১৯৯২ সালে পুনেতে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) দ্বারা অনুপ্রাণিত এবং পরিচালিত একটি সংগঠন, যার মূল লক্ষ্য হল খেলাধুলার মাধ্যমে চরিত্র গঠন এবং সুস্থ ও সবল ভারত গড়ে তোলা।
সংস্থার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের যোগা ইনস্ট্রাক্টর শুভ্রা দাস ও শুভজিৎ হাজরা জানান, যোগ একটি প্রাচীন বিষয় ও ভারতীয় সংস্কৃতির মূল আধার। ক্রীড়া ভারতী সংস্থা পক্ষ থেকে এই যোগের জন্য বিভিন্ন স্থানে ক্রীড়া কেন্দ্র পরিচালনা করা হয়।
ক্রীড়া ভারতীর প্রধান লক্ষ্য খেলাধুলার মাধ্যমে জাতীয়তাবাদ এবং দেশপ্রেম জাগ্রত করা এবং “সুস্থ শরীর, সুস্থ মন” এই চিন্তাধারাকে যুবসমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া।



