+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা আবহে মায়ের পারলৌকিক কাজে শ্রাদ্ধানুষ্ঠান বন্ধ রেখে দুঃস্থ আদিবাসীদের পাশে দাঁড়ালেন দুর্গাপুরের ছবি দাস

Ad Image
Ad Image

করোনা আবহে মায়ের পারলৌকিক কাজে শ্রাদ্ধানুষ্ঠান বন্ধ রেখে দুঃস্থ আদিবাসীদের পাশে দাঁড়ালেন দুর্গাপুরের ছবি দাস

admin August 17, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৭আগস্টঃ

“জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর” এই উক্তিটি স্বামী বিবেকানন্দের, আর তাঁর এই বাণীকে মনে প্রাণে বিশ্বাস করেন ছবি দাস। তাই মায়ের পারলৌকিক কাজে বাড়িতে অতিথি অভ্যাগতদের ডেকে ভালমন্দ খাওয়ানীওর থেকে গরীব দুঃখীদের মুখে দু মুঠো খাবার তুলে দেওয়া অনেক বেশী ঈশ্বর সেবার কাজ হবে বলে মনে করেছিলেন তিনি তাই তো মায়ের পারলৌকিক কাজে নিমন্ত্রিতদের আপ্যায়ন না করে সেই অর্থে আদিবাসীপাড়ার গরীব মানুষগুলোর হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়াটাই বেশী জরুরী মনে করেন তিনি, আর তাঁর এই কাজে পাশে এসে দাঁড়ান তাঁর ভাইয়েরাও।

কাঁকসার আড়া কালীনগরের বাসিন্দা ছবি দাসের মা শান্তি দাসের বার্ধক্যজনিত কারনে মৃত্যু হয়। তাই শাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট দিনে শ্রাদ্ধানুষ্ঠান করতে হবে। ছবিদেবী জানান তাঁর মা শান্তিদেবী বরাবর গরীব দুঃখীদের ভালবাসতেন তাদের জন্য কিছু করার চেষ্টা করতেন। তাই তাঁর পারলৌকিক কাজে মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি এই পদক্ষেপ নেন। পাশাপাশি তিনি আরো জানান যে করোনাও একটি কারন এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে। কারন সামাজিক দায়বদ্ধতা রয়েছে তাঁর। বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান করলে বহু মানুষের সমাগম ঘটবে তাতে সামাজিক দুরত্ব বজায় রাখা খুবই মুস্কিল হবে আর তাতে সংক্রমন ছড়ানোর প্রবল সম্ভাবনা তৈরী হতো। তাই তিনি বাড়িতে এই অনুষ্ঠান করা থেকে বিরত থাকেন। সব মিলিয়ে আজ তিনি তাঁর ভাইদের সহযোগিতায় বড়ডোবা আদিবাসীপাড়ার প্রায় দেড়শ’ জন মানুষের হাতে খাদ্য সামগ্রী, মাস্ক, স্যানিটাইজার সহ কিছু টাকা তুলে দেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানান শিল্পাঞ্চলবাসী সাথে এই মহতি উদ্যোগে খুশি ওই আদিবাসীপাড়ার মানুষজনও।

Post Views: 1,221
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN