+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জামুড়িয়ার ত্রাস প্রেমপাল সিং-এর অফিসে হঠাৎ পুলিশি হানা

Ad Image
Ad Image

জামুড়িয়ার ত্রাস প্রেমপাল সিং-এর অফিসে হঠাৎ পুলিশি হানা

admin July 1, 2026

আমার কথা, ১জুলাই

রাকেশ লাহা, জামুরিয়া:

যার মুখ থেকে এক সময় শোনা গিয়েছিল মন্ত্রী আমি বানাই, এমনকি যার বিভিন্ন কর্মকান্ডের জন্য ভরা জনসভা থেকে স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্কবাণী শানিয়ে গিয়েছিলেন বাবা তথা জামুরিয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংকে। সেই প্রেম পাল সিং -এর পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বহুলা এলাকায় অবস্থিত অফিসে হঠাৎই পুলিশি অভিযান দেখা গেল । বুধবার যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে , যদিও কি কারণে প্রশাসনের এই অভিযান তা এখনো পর্যন্ত অজানা।

পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া, যে জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে ২০২১ বিধানসভা নির্বাচনে জয়ী হয় তৃণমূল। বিধায়ক হন হরে রাম সিং। তারই ছেলে প্রেমপাল সিং। বিগত পাঁচ বছরে জামুরিয়ায় তৃণমূলী শাসনে হরেরাম সিং-কে তার পুত্রের একাধিক কর্মকাণ্ড ও আচার-আচরণের জন্য বহুবার বিপাকে পড়তে হয়েছিল। এমনকি দলের অন্দরেও বিধায়ক পুত্রকে নিয়ে সেই সময় ব্যাপক চর্চা শুরু হয়েছিল। এলাকায় প্রেমপালের ঔদ্বত্য এতটাই সীমাহীন হয়ে পড়েছিল যে ভরা জনসভা থেকে একবার সরাসরি তার পিতা তথা তৎকালীন বিধায়ক হরেরাম সিংকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কড়া সতর্ক বার্তা দিয়েছিলেন।

তবে এত কিছুর পরও , এবারের বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত জামুড়িয়ায় ত্রাস হিসেবে পরিচিত ছিল হরেরামের ছেলে প্রেম পাল। ইত্যবসরে নির্বাচনে রাজ্যে সরকারের পালা বদল হয়। ভরাডুবি ঘটে তৃণমূল কংগ্রেসের। ঠিক তারপর থেকেই আজ পর্যন্ত হরে রাম সিং কে যদিও বা কিছু ক্ষেত্রে দেখা গেলেও এলাকায় আর দেখা মেলেনি তার পুত্র প্রেম পাল সিং কে । ৪ঠা মের পর থেকে বেশ কিছুদিন তাকে নিয়ে বর্তমান শাসক দলের কর্মীদের মধ্যে জোরালো চর্চা হলেও সেই চর্চাও হঠাৎ বন্ধ হয়ে যায়।
কিন্তু বুধবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক হরে রাম সিং এর এর সুযোগ্য পুত্র তথা তৎকালীন যুব নেতা প্রেম পাল সিং -এর পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বহুলায় অবস্থিত অফিসে হঠাৎই পুলিশি অভিযান প্রেম পাল সিং কে নতুন করে চর্চায় এনেছে।
যদিও এই অভিযান কি কারণে তা এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
অন্যদিকে এমন ঘটনায় প্রাক্তন বিধায়ক পুত্র প্রেমপাল সিং কে ফোন মারফত যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন সুইচ অফ পাওয়া যায়।

Post Views: 317
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN