কুয়ো থেকে অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
আমার কথা, ২ জুলাই
সার্থক কুমার দে, লাউদোহা:
বৃহস্পতিবার সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনশোল গ্রামে । ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহার ফরিদপুর থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ।
স্থানীয় বাসিন্দা কালীচরণ মাঝি জানান, গ্রামের বনশোলে একটি কুঁয়ো থেকে বৃহস্পতিবার সকালে পাড়ার লোকে জল নিতে গেলে ঘটনাটি সামনে আসে । কুঁয়োর জলে ভাসতে দেখা যায় এক ব্যক্তির মৃতদেহ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লাউদোহার ফরিদপুর থানায় । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে । স্থানীয় বাসিন্দারা জানান যে মৃত্যু দেহটি কুয়ো থেকে উদ্ধার হয় সেটি এই এলাকা বা আশেপাশের কেউ নয় এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কেননা ওই ব্যক্তিটি এলাকার মানুষের কাছে অচেনা । প্রশ্ন উঠছে তবে কোথা থেকে কিভাবে কুয়োর মধ্যে এই ব্যক্তিটি এলো ? আর সেখান থেকেই তার দেহ উদ্ধার হল এর পিছনে কি কারণ রয়েছে ? সমস্ত ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। সব ঘটনা সত্যতা সামনে আসবে ময়নাতদন্তের পর । তবে বৃহস্পতিবার সাত সকালে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।



