+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   এডিপিসিতে বড় রদবদল, থানা ও ফাঁড়ির একাধিক আধিকারিকের স্থানান্তর

Ad Image
Ad Image

এডিপিসিতে বড় রদবদল, থানা ও ফাঁড়ির একাধিক আধিকারিকের স্থানান্তর

admin July 3, 2026

আমার কথা, ৩জুলাই

রাকেশ লাহা, পশ্চিম বর্ধমান:

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আওতাধীন বিভিন্ন থানা ও ফাঁড়ি এলাকায় অফিসারদের বড়সড় রদবদলের বিজ্ঞপ্তি প্রকাশ হলো।
আজ অর্থাৎ ৩/০৭/২০২৬ তারিখে এডিপিসির পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে আসানসোল ও দুর্গাপুর মহকুমার বেশ কিছু থানা ও ফাঁড়ি এলাকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এডিপিসির আওতাধীন অন্য থানা ও ফাঁড়ি এলাকায় স্থানান্তর এবং পদোন্নতি ও পদাবনতির বিষয়টি উল্লেখিত হয়েছে।

যেমন , দুর্গাপুর থানার ওসির দায়িত্বে থাকা সঞ্জীব দে -কে আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক সেকশনের ওসির দায়িত্বে পাঠানো হচ্ছে, আইসি আসানসোল দক্ষিণ মানব ঘোষ কে ওসি করে পাঠানো হচ্ছে দুর্গাপুর পুলিশ স্টেশনে,
এডিপিসির গোয়েন্দা বিভাগের আধিকারিক অমরনাথ দাস কে রাণীগঞ্জ পুলিশ স্টেশনে পাঠানো হচ্ছে, তাছাড়াও জাহাঙ্গিরি মহল্লার আইসির দায়িত্বে থাকা উজ্জল কুমার সাহাকে কুলটি পুলিশ স্টেশনে স্থানান্তর, এ জোনের আইসি রামজুর রহমানকে পাঠানো হচ্ছে এডিপিসির গোয়েন্দা বিভাগে, আসানসোল উত্তর পুলিশ স্টেশনের আধিকারিক উৎপল ঘোষাল কে নিয়ামতপুরের আইসি করে পাঠানো হচ্ছে, অন্যদিকে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির আইসি শীর্ষেন্দু দাসকে আসানসোল দক্ষিণ পুলিশ স্টেশনের আইসি করে পাঠানো হচ্ছে, সিটি সেন্টারের আইসি সুদীপ্ত বিশ্বাসকে জাহাঙ্গীরী মহল্লার আইসি করে পাঠানো হচ্ছে, অন্ডাল থানার উখড়া ফাঁড়ির আইসি প্রিতম পালকে অন্ডাল থানার ওসির দায়িত্ব দেওয়া হচ্ছে, আসানসোল উত্তর পুলিশ স্টেশনের আধিকারিক তন্ময় দে কে উখড়া ফাঁড়ির আইসির দায়িত্ব দেওয়া হচ্ছে, অন্ডাল থানার ওসি গোপাল পাত্রের পদাবনতি করে সিটি সেন্টারের আইসির দায়িত্ব দেওয়া হয়েছে, কোকোভ্যান থানার আধিকারিক রিন্টু মাহাতোকে আইসি বনবহালের দায়িত্ব দেওয়া হয়েছে, কুলটি থানার আধিকারিক রবীন্দ্র কুমার ঝা কে এ জোনের আইসি করে পাঠানো হচ্ছে, আইসি নিয়ামতপুর মিহির কুমার দে কে আসানসোল উত্তর থানায় পাঠানো হচ্ছে এবং এডিপিসির গোয়েন্দা বিভাগের আধিকারিক বিক্রম দে কে আসানসোল উত্তর থানা ও আরেক গোয়েন্দা বিভাগের আধিকারিক সুরজিৎ কুন্ডুকে কোকোভ্যান থানায় পাঠানো হচ্ছে।

Post Views: 684
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN