জামুড়িয়া থানায় ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠান , ৬১ জনের হাতে ফিরিয়ে দেওয়া হলো হারানো মোবাইল
আমার কথা, ৭ জুলাই
রাকেশ লাহা, জামুরিয়া:
হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে মুখে হাসি ৬১ জনের। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে জামুড়িয়া থানায় অনুষ্ঠিত হলো ‘ফিরে পাওয়া’ কর্মসূচি। শুধু মোবাইল ফেরতই নয়, সাধারণ মানুষকে সাইবার অপরাধ সম্পর্কেও সচেতন করা হয় এই অনুষ্ঠানে।
মঙ্গলবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জামুড়িয়া থানায় অনুষ্ঠিত হয় ‘ফিরে পাওয়া’ কর্মসূচি। এই অনুষ্ঠানের মাধ্যমে এলাকার মোট ৬১ জন মানুষের হাতে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়।
হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বভাবতই খুশি উপভোক্তারা। পুলিশের এই উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানান এবং দ্রুত মোবাইল উদ্ধার করে ফেরত দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি বিমান কুমার মির্ধা, সি.আই মানস দাস, জামুড়িয়া আধিকারিক সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর সহ আরো অন্যান্য আধিকারিকরা।



