+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ফের তৃণমূলের জেলা সভাপতি পদে নরেন্দ্রনাথ চক্রবর্তী

Ad Image
Ad Image

ফের তৃণমূলের জেলা সভাপতি পদে নরেন্দ্রনাথ চক্রবর্তী

admin July 11, 2026

আমার কথা, ১১ জুলাই

মুনমুন দত্ত, পান্ডবেশ্বর:

পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। জানিয়েছিলেন তিনি তিনি অসুস্থ, তাই এই দায়িত্বভার আর তিনি বইতে পারবেন না। এদিকে মাস ঘুরতে না ঘুরতেই দেখা গেল ফের তিনি তৃণমূলেরই জেলা সভাপতি পদের দায়িত্বভার পেলেন। তবে এবারে দায়িত্বভার আর কালীঘাটের তৃণমূলের পক্ষ থেকে নয়, ঋতব্রত টিমের পক্ষ থেকে দেওয়া হল। স্বভাবতই বিষয়টি নিয়ে বেশ সোরগোল পড়ে গেছে জেলা রাজনীতিতে। প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে নির্বাচনে ভরাডুবির পর কি আর কালীঘাট তৃণমূলে থাকাটা ‘সেফ’ ছিল না নরেনবাবুর পক্ষে? নরেন্দ্রনাথ চক্রবর্তী অবশ্য কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষ্কার জানিয়েও ছিলেন যে, যেভাবে চারিদিকে তৃণমূলের নেতা কর্মীদের ধরপাকড় করা হচ্ছে, তাতে তিনি বা তার অনুগামীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। উচ্চনেতৃত্ব তাদের পাশে দাঁড়ানোর থেকে বেশি দিল্লি নিয়ে মাতামাতি করছে। তাই কর্মীদের তিনি কি জবাব দেবেন। সেদিন নরেনবাবু ঋতব্রত বন্দোপাধ্যায়ের সাথে দেখাও।করেছিলেন। তাহলে কি নরেনবাবু আর তাঁর অনুগামীদের নিরাপত্তার দায়িত্বভার কি ভাল তৃণমূল নেওয়ার আশ্বাস দিয়েছে? তাই কি সেই দলেই নাম লেখালেন নরেনবাবু? এমনিটাই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও তার আভাস দিন কয়েক আগে থেকেই।মিলেছিল। নরেনবাবুর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের টাইমলাইন থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের ছবি সরে যায়। তাহলে অসুস্থতার অজুহাত দেখিয়ে জেলা সভাপতি পদ থেকে অব্যাহতি চাওয়ার কারন তাহলে এটাই ছিল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল

Post Views: 268
Ad Image
আজকের খবর
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র ৬৫ তম বার্ষিক সাধারণ সভা
পশ্চিম বর্ধমান July 12, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN