+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   হালাল না ঝটকা? দোকানে বোর্ডের আবেদন হিন্দু জাগরণ মঞ্চের

Ad Image
Ad Image

হালাল না ঝটকা? দোকানে বোর্ডের আবেদন হিন্দু জাগরণ মঞ্চের

admin July 12, 2026

আমার কথা, ১২ ই জুলাই,

সনাতন গরাই, দুর্গাপুর :

হালাল না ঝটকা! মাংসের দোকানের সামনে স্পষ্ট করে উল্লেখ করতে হবে কোন ধরনের মাংস বিক্রি হচ্ছে। এই দাবিকে সামনে রেখেই এবার পথে নামল বিজেপিপন্থী হিন্দু জাগরণ মঞ্চ। রবিবার সকালে দুর্গাপুরের বেনাচিতি বাজারে একাধিক খাসি ও মুরগির মাংসের দোকানে পৌঁছে সংগঠনের সদস্যরা দোকানদারদের হালাল না ঝটকা সেই বোর্ড টাঙানোর আবেদন করেন। পাশাপাশি দোকানের সামনে সেই বোর্ড টাঙানোর আবেদনও জানান তারা। হিন্দু জাগরণ মঞ্চের দাবি, ক্রেতাদের জানার অধিকার রয়েছে তারা কোন ধরনের মাংস কিনছেন। দোকানের সামনে বোর্ড থাকলে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারবেন কোথায় হালাল এবং কোথায় ঝটকা মাংস বিক্রি হচ্ছে। এতে ক্রেতারা নিজেদের পছন্দ ও বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে মাংস কেনার সুযোগ পাবেন। সংগঠনের পক্ষ থেকে দীপ দাস বলেন, “আমাদের একটাই উদ্দেশ্য, দোকানের সামনে এই বোর্ড টাঙানো থাকলে সাধারণ মানুষ সহজেই দোকান চিনতে পারবেন। এরপর যে যেখান থেকে খুশি স্বাধীনভাবে মাংস কিনতে পারবেন। সেই কারণেই আমরা দোকানদারদের কাছে এই বোর্ড টাঙানোর আবেদন জানাচ্ছি।”

Post Views: 134
Ad Image
আজকের খবর
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র ৬৫ তম বার্ষিক সাধারণ সভা
পশ্চিম বর্ধমান July 12, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN