+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পান্ডবেশ্বরে রেল ক্রসিংয়ে বিকল ডাম্পার, তীব্র যানজটে ক্ষুব্ধ বাসিন্দারা

Ad Image
Ad Image

পান্ডবেশ্বরে রেল ক্রসিংয়ে বিকল ডাম্পার, তীব্র যানজটে ক্ষুব্ধ বাসিন্দারা

admin August 19, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৯আগস্টঃ

পান্ডবেশ্বরের ফুলবাগান মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের রেল গেটের উপর লরি বিকল হয়ে যাওয়ায় এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট। নিত্যদিন এই জায়গায় কোনো না কোনো কারণে সৃষ্টি হয় যানজট। দুর্ভোগ পোয়াতে হয় পথ চলতি যাত্রী থেকে স্থানীয় বাসিন্দাদেরও। ৬০ নম্বর জাতীয় সড়কের মত গুরুত্বপূর্ণ রাস্তায় উপর এই রেল ক্রসিংয়ে ওভার ব্রিজের দাবী দীর্ঘদিনের। কয়েক বছর আগে এই ক্রসিংয়ের উপর ওভার ব্রিজ তৈরী হওয়ার কথা ঘোষণাও করেছে রেল কর্তৃপক্ষ। তবে কবে সেই কাজ শুরু হবে সেই বিষয়ে তারা নির্দিষ্ট করে কিছু জানায়নি।

বুধবার সকালে ফের যানজট তৈরি হয় পান্ডবেস্বরের ফুলবাগান মোড় সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের উপর।  একটি পাথর বোঝাই ডাম্পার রেল ক্রসিংয়ের কাছে বিকল হয়ে পড়ায় তীব্র যানজট সৃষ্টি হয়। রাস্তার দুইদিকে দাঁড়িয়ে পড়ে সারি সারি গাড়ি। যানজটে নাকাল হতে হয় যাত্রি ও স্থানীয় বাসিন্দাদের। তীব্র যানজটের পর আজ ফের ক্রসিংটির উপর অবিলম্বে ফ্লাইওভারের দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। পরে লোডার মেশিন এনে বিকল ডাম্পারটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Post Views: 1,085
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN