+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   উখরায় লকডাউন উপেক্ষা করে ক্লাবে চলছিল গ্রুপ টিউশন, চাউড় হতেই গা ঢাকা দিলেন অভিযুক্ত গৃহশিক্ষক

Ad Image
Ad Image

উখরায় লকডাউন উপেক্ষা করে ক্লাবে চলছিল গ্রুপ টিউশন, চাউড় হতেই গা ঢাকা দিলেন অভিযুক্ত গৃহশিক্ষক

admin April 17, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৭এপ্রিলঃ

লকডাউনের নির্দেশ উপেক্ষা করে এক জায়গায় পড়ুয়াদের জমায়েত করে টিউশন পড়ানোর অভিযোগ উঠল পলাশ চৌধুরী নামে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি অন্ডাল থানার অন্তর্গত উখরা ফাঁড়ির উখরা গ্রামের সৌমন্ডল পাড়া এলাকায়।

জানা গেছে, ওই এলাকায় তরুন সংঘ ক্লাবে বিগত কয়েক বছর ধরে ব্যাচ করে টিউশন পড়ান কুমারডিহির বাসিন্দা পলাশ রায় চৌধুরী নামে ওই গৃহশিক্ষক। করোনার সংক্রমণ এড়াতে যেদিন থেকে রাজ্যে লকডাউন শুরু হয়েছে সেদিন থেকে সামাজিক দুরত্বের নিয়মের কারনে বন্ধ রয়েছে প্রাইভেট টিউশন পড়ানো। কিন্তু অভিযোগ গত মঙ্গলবার থেকে ক্লাবে ওই গৃহশিক্ষক পুনরায় টিউশন পড়ানো শুরু করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান যে, তাঁরা ওই গৃহশিক্ষককে লকডাউন চলাকালীন গতকাল টিউশন পড়াতে বারনও করেছিলেন। কিন্তু পলাশবাবু তাতে কর্ণপাত করেননি। আজ অর্থাৎ শুক্রবার সকালে ফের ব্যাচ করে টিউশন পড়াতে শুরু করেন। সামাজিক দুরত্বের নিয়ম ভেঙ্গে ১৪-১৫ জন পড়ুয়াকে পাশাপাশি বসিয়ে টিউশন পড়াচ্ছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয় কোনো পড়ুয়ায়ার মুখেই মাস্ক ছিল না। এরপর বিষয়টি এলাকাবাসীদের মাধ্যমে সংবাদমাধ্যমের কাছে পৌঁছলে সাংবাদিকরা সেখানে পৌঁছোন। তাদের দেখামাত্রই বাইকে করে এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত গৃহশিক্ষক। বিষয়টি জানতে পারেন পঞ্চায়েত প্রধান রীতা ঘোষ। তিনি পুলিশকে ফোনে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে গা ঢাকা দিয়েছিলেন ওই গৃহশিক্ষক। তবে রীতাদেবী জানান যে, লকডাউনের নিয়ম ভেঙ্গে যদি ওই গৃহশিক্ষক আবার টিউশন নিতে শুরু করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post Views: 1,211
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN