+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   স্বাস্থ্যবিধি মেনে উখরায় শুরু হল দেড়শ বছরের ভগবতী পুজো

Ad Image
Ad Image

স্বাস্থ্যবিধি মেনে উখরায় শুরু হল দেড়শ বছরের ভগবতী পুজো

admin August 25, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(উখরা), ২৬আগস্টঃ
উখরার সৌমণ্ডলপাড়ায় মঙ্গলবার থেকে সাড়ম্বরে শুরু হলো ভগবতীদেবীর পূজো । চলবে আগামী শুক্রবার পর্যন্ত । তবে এবার করোনা অতিমারির কারণে পুজোর অনুষ্ঠানে বেশকিছু কাটছাঁট করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ভগবতী দেবীর পুজাটি প্রায় দেড়শ বছরের পুরনো। পুজোর সূচনা করেন স্থানীয় গোপ পরিবারের পূর্ব পুরুষ রাখাল গোপ। স্বপ্নাদেশ পেয়ে দেবীর পুজো সূচনা হয় বলে জন শ্রুতি রয়েছে এলাকায়। স্বপ্নদেশ পাওয়ার পর রাখালবাবু পরের দিনই গ্রামের বিভিন্ন পাড়া ঘুরে ১০৮ টি বাছুরের লেজের চুল সংগ্রহ করে সেগুলি দিয়ে দেবীর প্রতিকৃতি তৈরি করেন। সেই প্রতিকৃতিতে পুজোর সূচনা হয়। এখনো সেই চুলের তৈরি প্রতিকৃতিতে পুজোর পরম্পরা চলে আসছে। তবে বর্তমানে ওই প্রতিকৃতির পাশাপাশি মাটির তৈরি প্রতিমাও রয়েছে মন্দিরে। কয়েক বছর আগে মন্দিরটি ঘিরে একটি স্থায়ী আটচালা তৈরি হয়েছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আর্থিক অনুদানের। ভগবতী দেবীর পুজোকে কেন্দ্র করে সৌমণ্ডলপাড়ায় মিলনমেলার রূপ নেয়। পুজোর চার দিন কম বেশি সবার বাড়িতেই আত্মীয়-স্বজনরা আসেন। একসাথে চলে খাওয়া-দাওয়া গল্প আড্ডা। তবে এ বছর করোনা অতিমারির কারণে পূজোর অনুষ্ঠানে বেশ কিছু কাটছাঁট করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। অন্যান্য বছর পুকুর থেকে বাড়ি আনা এবং বিসর্জনের সময় বর্ণাঢ্য শোভাযাত্রায় আয়োজন থাকতো। সেই সাথে হতো পুজোর চারদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ভিড় এড়াতে এবার সেসব বাতিল করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রতিমা দর্শন করতে হচ্ছে বলেও জানান উদ্যোক্তারা।

Post Views: 1,400
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN