+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা আবহে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর মানবিক মুখ, দুঃস্থদের মুখে বিগত সাতশো দিন ধরে অন্ন তুলে দিচ্ছেন সদস্যরা

Ad Image
Ad Image

করোনা আবহে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর মানবিক মুখ, দুঃস্থদের মুখে বিগত সাতশো দিন ধরে অন্ন তুলে দিচ্ছেন সদস্যরা

admin August 27, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ২৭আগস্টঃ

করোনা সারা বিশ্বে তার থাবায় জর্জরিত করেছে মানুষকে। তাই করোনার সংক্রমন থেকে বাঁচতে সারা দেশ ব্যাপি মানুষকে নিজেকে ঘরবন্দী করে নিয়েছিলে বিগত কয়েক মাস ধরে। বাদ পরেনি এই রাজ্যের বাসিন্দারাও। সরকার থেকে লকডাউন ঘোষণা করায় আচমকাই বহু মানুষ দুর্বিপাকে পড়ে গিয়েছে। কেউ কাজ হারিয়ে পরিবার নিয়ে পথে বসেছেন আবার অনেকেই আর্থিক সংকটের জেরে বলতে গেলে প্রায় অভুক্ত হয়ে দিন কাটাচ্ছেন। এহেন পরিস্থিতিতে সব থেকে বেশী বিপাকে পড়েছেন ভবঘুরে থেকে শুরু করে ভিক্ষুকেরা। এরকমই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে বিগত সাতশ দিন ধরে গরীব ও দুঃস্থ মানুষদের মুখে অন্ন তুলে দিচ্ছেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর আসানসোল শাখার সদস্যরা। তাঁরা আসানসোলে একটি ফুদ ব্যাংক তৈরী করেছেন আর এই মাধ্যমে বহু অসহায় মানুষের অন্ন সংস্থান করছেন এই সংস্থার সদস্যরা।

এই সংস্থার চেয়ারম্যান বুম্বা মুখার্জী বলেন,  এত অসহায় মানুষ খাবার পাচ্ছে প্রতিদিন। ঈশ্বর আমাদের আরো শক্তি দিক যাতে হাজার হাজার অসহায় মানুষ বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে আছে, আমাদের হাতে প্রতিদিন যেন খাবার পায় ৷ অসহায়দের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় মানবতার ধর্ম। যারা দিনমজুর, তারা তাদেরপরিবার নিয়ে অভুক্ত থাকছে। তাঁরা অপেক্ষার প্রহর গোনে আমাদের জন্য। এই সঙ্কটপূর্ণ অবস্থা আমাদের শেখায় মানবিক হতে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাদের দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিতে।পাশপাশি বুম্বাবাবু সকলের কাছে তাই অনুরোধ জানান যেন সকলে এগিয়ে এসে সমবেত হয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে সমাজের জন্য ভাল কিছু করা যায়। তাতে আরো বহু সংখ্যক গরীব দুঃস্থ মানুষ উপকৃত হবেন।

Post Views: 822
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN