+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুষ্কৃতি আখরা ভাঙ্গতে পুজোর আগে নতুন করে সাজতে চলেছে দুর্গাপুরের বামুনাড়া মার্কেট কমপ্লেক্স

Ad Image
Ad Image

দুষ্কৃতি আখরা ভাঙ্গতে পুজোর আগে নতুন করে সাজতে চলেছে দুর্গাপুরের বামুনাড়া মার্কেট কমপ্লেক্স

admin August 29, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯আগস্টঃ

বামফ্রন্ট আমলে তৈরি হচ্ছিল কোটি কোটি টাকা খরচা করে বামুনাড়া মার্কেট কমপ্লেক্স। কিন্তু তা সম্পুর্ন না হয়ে পড়ে আছে বন্ধ অবস্থায়। আনুমানিক ২০০৬-৭ সালে অবিভক্ত বর্ধমান জেলায় এই কমপ্লেক্স তৈরি হচ্ছিলো স্থানীয় মানুষজন ও বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে। জেলা পরিষদের উদ্যোগে তৈরি হচ্ছিল এই কমপ্লেক্সটি। লিফটের কাজ শুরু হয়েছিল কিন্তু শেষ হলেও চালু হয়নি আর। এলাকার মানুষজন দোকান করার উদ্দেশ্যে টাকা নিয়ে রুম বুকিংও করেন। কিন্তু সেসব এখন অতীত। বর্তমানে দুষ্কৃতীদের আস্তনায় পরিণত হয়েছে এই কমপ্লেক্স বলে স্থানীয়দের অভিযোগ। দরজা জানালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে, কমপ্লেসের ছাদে আগাছা গজিয়ে গেছে। দরজা জানালা ভেঙ্গে পড়ায় এখন অবাধে ওই কমপ্লেসের ভেতর দুষ্কৃতীদের যাওয়া আসা আর সাথে বসে মদের আসর। চলে বিভিন্ন অপকর্ম। এই সব দুর্নীতি রুখতে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ নতুন ভাবে এই কমপ্লেক্স চালু করার পরিকল্পনা নিয়েছে। শুক্রবার জেলা পরিষদের সহ সভাপতি সমীর বিশ্বাস জেলা পরিষদের কর্মাধক্ষ মিনতি হাজরা সহ ইঞ্জিনিয়াররা গোটা কমপ্লেক্স ঘুরে দেখেন জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস জানান সামনের ভোটের আগেই এই কমপ্লেক্স চালু করার পরিকল্পনা রয়েছে। কবে নতুন ভাবে শুরু হবে এই কমপ্লেক্স কবেই বা বেকারদের কর্মসংস্থানের জায়গা হবে সেই দিকে এখন মুখ তুলে চেয়ে এলাকাবাসীরা।

Post Views: 1,759
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN