+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বেহাল রাস্তা সারাই হোক নাহলে দুর্গাপুর নগর নিগম ঘেরাওয়ের হুমকি কংগ্রেসের

Ad Image
Ad Image

বেহাল রাস্তা সারাই হোক নাহলে দুর্গাপুর নগর নিগম ঘেরাওয়ের হুমকি কংগ্রেসের

admin August 30, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩০আগস্টঃ

দুর্গাপুর ইস্পাত নগরীর এস এন ব্যানার্জী রোড বেহাল হয়ে পড়েছে, অথচ সেই রাস্তা সারাইয়ের জন্য বারংবার প্রশাসনকে বলেও কোনো লাভ না হওয়ায় এবার অভিনব প্রতিয়াদের পথে হেঁটে বিক্ষোভ দেখাল কংগ্রেস। যার নেতৃত্ব দেন জেলার প্রাক্তন সভাপতি দেবেশ চক্রবর্তী। আজ রবিবার ওই এলাকায় গরু লাঙ্গল নিয়ে পদযাত্রা করে বেহাল রাস্তায় ধানের বীজ রোপন করে কংগ্রেস কর্মী সমর্থকরা। বিক্ষোভ শেষে প্রাক্তন সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন যে, “এস এন ব্যানার্জী রোড থেকে নেতাজী সুভাষ রোড প্রায় ১০ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙ্গা। রাস্তাটি দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের আওতাধীন হলেও তাদের সাথে দুর্গাপুর নগর নিগম এই মর্মে চুক্তিবদ্ধ যে ইস্পাত নগরীর সীমান্তবর্তী এলাকার রাস্তাগুলি দেখভালের দায়িত্ব নগর নিগমের। কিন্তু বার বার বলে সত্বেও দুর্গাপুর নগর নিগম এতে কর্ণপাত করেনি। বেশ কয়েকটি ওয়ার্দ সহ গ্রামের মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। আমরা বহুবার প্রতিবাদ জানিয়েছি কিন্তু মেয়র যিনি নিজে এই ওয়ার্ড থেকে জয়লাভ করেছেন, আজ তিনি এসি ঘরে বসে কানে কুলুপ এঁটেছেন। তাই আজ বাধ্য হয়ে এই প্রতিকী প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। শুধু তাই নয় এই রাস্তা দিয়ে হেভিলোডেড ট্রাক চলাচল করে আর তৃণমূল নেতৃত্ব সাথে পুলিশ প্রশাসন মোটা টাকা উপঢৌকন নিয়ে হেভিলোডেড ট্রাকগুলোকে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে। তাই আজকের এই প্রতিবাদের পরেও প্রশাসন কোনো হেলদোল না দেখায় তাহলে আগামীদিন দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে মেয়রকে সেখান থেকে উৎখাত করব।”

Post Views: 1,238
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN