+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে বেসরকারী হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের

Ad Image
Ad Image

দুর্গাপুরে বেসরকারী হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের

admin August 31, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩১আগস্টঃ

চিকিৎসার গাফিলতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ উঠল দুর্গাপুরের শোভাপুরের কাছে একটি বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।

জানা গেছে, মৃত ব্যাক্তি পান্ডবেশ্বরের ভাসো পাসোয়ান(৬২) গাইঘাটা এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর ছেলে সঞ্জয় পাসোয়ান জানান তাঁর বাবাকে অসুস্থতার কারনে শোভাপুরের ওই বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় চলতি মাসের ২৩ তারিখে। হাসপাতাল থেকে জানানো হয় ভাসোবাবুর মাথায় রক্তক্ষরন হয়েছে আর সেই কারনে অস্ত্রপচার প্রয়োজন। কিন্তু সাত দিন কেটে গেলেও অস্ত্রপচারের কোনো সঠিক দিন দেওয়া হচ্ছিল না হাসপাতালের তরফে। এরপর গতকাল হাসপাতালের তরফে রোগীর পরিবারকে জানানো হয় যে ভাসোবাবুর করোনা পরীক্ষার পর অস্ত্রপচার হবে। এরপরেই আজ সোমবার দুপুরে হাসপাতাল থেকে রোগীর পরিবারকে জানানো হয় যে ভাসো পাসোয়ানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে আর তার কিছুক্ষন পরেই ফের জানানো হয় যে ভাসোবাবুর মৃত্যু হয়েছে।

ভাসো পাসোয়ানের মৃত্যুর খবর জানা মাত্রই উত্তেজনা ছড়িয়ে পরে রোগীর পরিবারের মধ্যে। তাঁরা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে। সাথে এও দাবি জানাতে থাকে যে হাসপাতাল কর্তৃপক্ষকে হাসপাতালের বাইরে এসে সকলের সামনে আসল ঘটনার বর্ণনা করতে হবে।

এদিকে খবর পেয়ে হাসপাতালে পৌঁছোন বি জোন ফাঁড়ির আধিকারিক। পৌঁছোন হরিপুরের উপপ্রধান গোপীনাথ নাগ। তাঁরা রোগীর আত্মীয় পরিজনদের শান্ত করার চেষ্টা করেন। বিকেল পর্যন্ত্য চলতে থাকে উত্তেজনা। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথা বলতে রাজী হয়নি।

 

Post Views: 3,052
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN