+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বেহাল রাস্তা মেরামতের দাবিতে পান্ডবেশ্বরে ইসিএলের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের

Ad Image
Ad Image

বেহাল রাস্তা মেরামতের দাবিতে পান্ডবেশ্বরে ইসিএলের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের

admin September 1, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১সেপ্টেম্বরঃ

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার উখরা- কুমারডিহি রাস্তার বাঁকোলা মোড়ে সকাল ন’টা থেকে শুরু হয় অবরো, চলে প্রায় ঘণ্টা চারেক। পরে ইসিএল  রাস্তা দ্রুত  সংস্কারের প্রতিশ্রুতি দিলে বন্ধ হয় বিক্ষোভ দেখানো ।

যেখানে সেখানে খানাখন্দ । পিচ উঠে বেরিয়ে এসেছে পাথর বোল্ডার । বর্তমানে এমনই বেহাল অবস্থা উখরা – কুমারডিহি যাওয়ার রাস্তা টির বাঁকোলা মোড়ের  ।

লকডাউন এর কারণে এখন বাস সহ বেশিরভাগ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে অন্য সময় এই রাস্তা দিয়ে কুমারডিহি থেকে দুর্গাপুর, বেনাচিতি ,রানিগঞ্জ ও পাণ্ডবেশ্বর রুটের একাধিক মিনিবাস চলাচল করে। এছাড়া উখরা থেকে কুমারডিহি পযন্ত চলে অনেক অটো, টোটো সহ বাইক ছোট-বড় অসংখ্য গাড়ি। বর্তমানে রাস্তাটির বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দের পাশাপাশি পিচ উঠে বেরিয়ে রয়েছে পাথর বোল্ডার। সম্প্রতি টানা বৃষ্টি হওয়ায় জল জমে রাস্তার খানাখন্দ গুলি জলাশয়ের আকার নিয়েছে। যে কোন সময় এই রাস্তায় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

পাণ্ডবেশ্বর তৃণমূল ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী  জানান এটি ইসিএলের রাস্তা। সব সময়এই রাস্তা দিয়ে ইসিএলের কয়লা বোঝাই ভারী লরি যাতায়াত করে। ফলে রাস্তাটির এই হাল। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দায়িত্বও তাদের। তিনি আরো জানান ইসিএল সংস্থার কাছে দু মাস আগে রাস্তাটি সংস্কারের আবেদন জানিয়েছি। কিন্তু কোন কাজ হয়নি এখনও। এখানে প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে বেহাল রাস্তার কারণে। মাস খানেক আগে টোটো করে যাওয়ার সময় টোটো উল্টে আহত হন কুমারডিহির এক মহিলা। তখন বিষয়টি ইসিএল কর্তৃপক্ষকে জানিয়ে ছিলাম। তারা রাস্তাটি সংস্কার করার পরিবর্তে গর্তগুলি ঢাকার জন্য মোরাম ও বোল্ডার ফেলেছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে সেই মোরাম উঠে গিয়ে ফের জলাশয় এর আকার নিয়েছে খানাখন্দ গুলো বলে জানান নরেন বাবু।

এদিন ঘন্টা চারেক চলে বিক্ষোভ। পরে ইসিএল কর্তৃপক্ষ দ্রুত রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ উঠে যায়।

Post Views: 740
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN