+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   তৃণমূলে যোগ দিলেন আসানসোলের “অল ইন্ডিয়া হিউম্যান রাইটস” এর চেয়ারম্যান

Ad Image
Ad Image

তৃণমূলে যোগ দিলেন আসানসোলের “অল ইন্ডিয়া হিউম্যান রাইটস” এর চেয়ারম্যান

admin September 1, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১সেপ্টেম্বরঃ

ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন “অল ইন্ডিয়া হিউম্যান রাইটস” এর চেয়ারম্যান বুম্বা মুখোপাধ্যায়। তাঁর সাথে যোগ দিলেন তাঁরই সংস্থার আরো এক হাজার সদস্য। আজ মঙ্গলবার আসানসোলের অগ্নিকন্যা ভবনে আনুষ্ঠানিকভাবে বুম্বাবাবুর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী। বুম্বা মুখোপাধ্যায়কে দলে ফিরিয়ে আনতে এই ভবনে একটি ছোট্ট অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

বুম্বা মুখোপাধ্যায়, যার প্রকৃত নাম শংকর মুখোপাধ্যায়। তবে সকলের কাছে তিনি বুম্বা বলেই বেশি পরিচিত। বুম্বাবাবুর আদি বাড়ি অন্ডালের উখড়া গ্রামের মুখার্জি পাড়ায়। তৃণমূল কংগ্রেস দলটি তৈরীর আগে তিনি জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। কংগ্রেসে থাকাকালীন তিনি অন্ডাল ব্লক যুব সভাপতি পদে ছিলেন। এরপর ১৯৯৮ সালে যখন তৃণমূল কংগ্রেস দলটি তৈরী হয় সেই সময় তিনি তৃণমূলে যোগ দেন। ২০০৬ সালে তিনি ব্যবসায়ীক কাজকর্মের কারনে আসানসোলে বসবাস করতে শুরু করেন। এরপর থেকে দলের কোনো কর্মসূচিতে তাঁকে আর দেখা যায়নি। ব্যবসার পাশাপাশি আসানসোলে তিনি “অল ইন্ডিয়া হিউম্যান রাইটস” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থাও গড়ে তোলেন। সমাজসেবামূলক কাজে এরপর ধীরে ধীরে তাঁর পরিচিতি গড়ে ওঠে। এদিন তিনি ও তাঁর স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ছাড়াও প্রায় হাজারখানেক অনুগামী তার সাথে তৃণমূলে যোগ দেন। তার বাড়ি থেকে অনুষ্ঠানস্থল অগ্নিকন্যা ভবন যাওয়ার পথে বর্ণাঢ্য শোভাযাত্রা করে তার অনুগামীরা। দীর্ঘদিন রাজনীতি করার অভিজ্ঞতার পাশাপাশি ভালো সংগঠক হিসেবেও তার পরিচিতি  রয়েছে। আগামী দিনে দল তাকে বড় কোন পদে দিতে পারে বলে দলীয় সূত্রে খবর।

Post Views: 673
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN