+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিভ্রান্তির অবসান, সরকারী প্রকল্পের সব তথ্য এবার সরাসরি পেতে লাউদোহায় খোলা হল “বাংলা সহায়তা কেন্দ্র”

Ad Image
Ad Image

বিভ্রান্তির অবসান, সরকারী প্রকল্পের সব তথ্য এবার সরাসরি পেতে লাউদোহায় খোলা হল “বাংলা সহায়তা কেন্দ্র”

admin September 2, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২সেপ্টেম্বরঃ

এলাকার বাসিন্দাদের সুবিধার্থে বুধবার লাউদোহা বিডিও দপ্তর চত্বরে উদ্বোধন হলো ”বাংলা সহায়তা কেন্দ্র”- র । উদ্বোধন করলেন বিডিও মৃণাল কান্তি বাগচী। সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ অন্যান্যরা ।

বিডিও মৃণাল কান্তি বাগচী বলেন এই কেন্দ্র থেকে বাসিন্দারা কন্যাশ্রী, ভাতা,পেনশন সহ সমস্ত ধরনের সরকারি প্রকল্পের তথ্য জানতে পারবে। তিনি বলেন এতদিন সরকারি সহায়তা কেন্দ্র না থাকার ফলে মানুষকে বিভ্রান্তির মধ্যে পড়তে হতো। টাকা খরচ করে অন্যের দ্বারস্থ হতে হতো সাহায্য নেওয়ার জন্য। এখন থেকে কোন খরচা ছাড়াই এই ”বাংলা সাহায্য কেন্দ্র” থেকে তারা সেই সাহায্য পাবেন। অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। বিডিও দপ্তর ছাড়াও আগামী দিনে এলাকার আরো চারটি জায়গায় এই ধরনের সাহায্য কেন্দ্র খুব শীঘ্রই খোলা হবে বলে জানান মিনাল বাবু ।

সুজিত বাবু জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে গোটা পশ্চিমবাংলায় ”বাংলা সহায়তা কেন্দ্র “নামে প্রকল্প চালু করা হচ্ছে। এই কেন্দ্র থেকে মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে বলে তিনি জানান।

Post Views: 1,164
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN