+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনায় মৃত্যু দুই ভাইয়ের, তিনদিনের জন্য লকডাউন দুর্গাপুরের গোপালমাঠ এলাকা

Ad Image
Ad Image

করোনায় মৃত্যু দুই ভাইয়ের, তিনদিনের জন্য লকডাউন দুর্গাপুরের গোপালমাঠ এলাকা

admin September 2, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২সেপ্টেম্বরঃ

সমগ্র রাজ্য সহ জেলা পশ্চিম বর্ধমানে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। করোনায় মৃত্যুও হচ্ছে অনেক মানুষের। এমতবস্থায় মানুষজন যদি নিজেরা সচেতন না হয় তাহলে এই সংক্রমনের মারনব্যাধির হাত থেকে নিস্তার নেই কারুর এমনটাই মত বিশেষজ্ঞদের। তাই বিশেষজ্ঞদের মতকে গুরুত্ব দিয়ে নিজেদের করোনার হাত থেকে বাঁচাতে লকডাউনের সিদ্ধান্ত নিলেন দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত গোপালমাঠ এলাকার বাসিন্দারা। আজ থেকে তিনদিনের জন্য গোপালমাঠ এলাকার সমস্ত বাজার হাট থেকে শুরু করে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে গোপালমাঠের জবুরবাঁধ এলাকায় একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে করোনায়। শুধু তাই নয় ওই এলাকায় বেশ কিছু মানুষ করোনায় আক্রান্ত। তাই গোপালমাঠ এলাকার বাসিন্দারা সিদ্ধান্ত নেন করোনার সংক্রমনের হাত থেকে বাঁচতে গেলে নিজেদের সচেতন হতে হবে।

মেয়র পারিষদ তথা গোপালমাঠের বাসিন্দা প্রভাত চ্যাটার্জী জানান যে, “গোপালমাঠ এলাকায় ক্রমশই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এলাকার মানুষজন এতে একদিকে যেমন ভীষণ রকম চিন্তিত তেমনই আতঙ্কিত। তাঁরা আমার কাছে এ বিষয়ে জানালে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিই তারপর মহকুমা শাসক অনির্বাণ কোলের কাছে অনুমতি চাইলে তিনি আমাদের এই লকডাউনের অনুমতি দেন। তাই আজ থেকে তিনদিনের জন্য গোপালমাঠ এলাকার সমস্ত বাজার থেকে শুরু করে দোকানপাট বন্ধ থাকবে। শুধু তাই নয় জবুরবাঁধ এলাকার যে জায়গাতে দুজনের মৃত্যু হয়েছে সেই জায়গাটি আমরা বাঁশের ব্যারিকেড করে কনটেনমেন্ট জোন করে নিয়েছি যাতে বাইরে থেকে কেউ সেখানে আর প্রবেশ করতে না পারে।” তিনি আরো জানান যে, “ওই এলাকার প্রায় ৭৮ জন এলাকাবাসীর সোয়াব পরীক্ষার জন্য লালারস সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়াও ইতিমধ্যে আমি দুর্গাপুর নগর নিগমের মেয়রের থেকে অনুমতি নিয়ে এই এলাকা জীবানুমুক্ত করিয়েছি গতকাল।  আগামীকাল আবারও জীবানুনাশক দিয়ে জীবানুমুক্ত করা হবে এলাকাটি।”

মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান যে, “গোপালমাঠ এলাকায় ক্রমশই করোনা সংক্রমণ বাড়ছে। ওই এলাকার বাসিন্দারা তাই সংক্রমণ রোধে তিনদিনের জন্য নিজেদের এলাকা লকডাউনের সিদ্ধান্ত নিয়ে আমার কাছে আর্জি জানিয়েছিলেন। আমি অনুমতি দিই। সাথে করোনার বিষয়ে ওই এলাকার বাসিন্দাদের এরকম সচেতনতা যথেষ্ট প্রশংসার দাবি রাখে।”

Post Views: 13,488
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN