+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আধিকারিকরা করোনা নিয়েও রয়েছেন হস্টেলে, সংক্রমণের আশঙ্কায় পান্ডবেশ্বরে বিক্ষোভ খোলামুখ খনির শ্রমিকদের

Ad Image
Ad Image

আধিকারিকরা করোনা নিয়েও রয়েছেন হস্টেলে, সংক্রমণের আশঙ্কায় পান্ডবেশ্বরে বিক্ষোভ খোলামুখ খনির শ্রমিকদের

admin September 6, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৬সেপ্টেম্বরঃ

আধিকারিকদের মধ্যে অনেকেরই করোনার রিপোর্ট পজিটিভ হওয়া সত্বেও তাদের হাসপাতালে না পাঠিয়ে রাখা হয়েছে কোলিয়ারীর হস্টেলে শুধু তাই নয় সেই হস্টেলে বসবাসকারী অন্যান্য আধিকারিকরা সেখান থেকে আবার কাজেও আসছেন নিয়ম করে। এর ফলে কোলিয়ারীর শ্রমিকরা সংক্রমণের আশঙ্কায় বিক্ষোভ দেখালেন ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি পান্ডবেশ্বরের খোট্টাডিহি খোলামুখ কোলিয়ারীর। এদিন কয়লা উত্তোলন বন্ধ করে বিক্ষোভে সামিল হন কোলিয়ারীর শ্রমিকরা।

পাশাপাশি শ্রমিকদের আরো অভিযোগ যে, করোনা যেখানে অতিমারির আকার নিয়েছে সেখানে করোনা রোধে শ্রমিকদের জন্য কোনো মাস্ক বা স্যানিটাইজার বা প্রয়োজনীয় দ্রব্যাদি পাচ্ছেন না কর্তৃপক্ষের থেকে। তাতেও ক্ষোভের সৃষ্টি হচ্ছে শ্রমিকদের মধ্যে।

শ্রমিক নেতা রূপচাঁদ মন্ডল বলেন,  “কর্তৃপক্ষের  কাছে শ্রমিকদের  জীবনের কোন মূল্য নেই, কর্তৃপক্ষের এই রকম দ্বিচারিতা মনোভাব আমরা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবো। আমার চাই ম্যানেজমেন্ট অবিলম্বে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুক।”

অপরদিকে, খোট্টাডিহি খোলামুখ খনির ম্যানেজার অনিল কুমার বলেন, “আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং শ্রমিকদের  স্বার্থে যা কিছু করার আমরা নিশ্চয়ই করব।”

Post Views: 1,324
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN