+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ‘পুলিশ দিবস’ উপলক্ষ্যে দুর্গাপুরে করোনা যোদ্ধাদের সম্মানিত করা হল পুলিশের তরফে

Ad Image
Ad Image

‘পুলিশ দিবস’ উপলক্ষ্যে দুর্গাপুরে করোনা যোদ্ধাদের সম্মানিত করা হল পুলিশের তরফে

admin September 8, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮সেপ্টেম্বরঃ

সারা বিশ্ব লড়ছে করোনার বিরুদ্ধে, ব্যতিক্রম নয় এই রাজ্যও। রাজ্যের প্রতিটি কোনে করোনার থাবা থেকে রাজ্যবাসীকে বাঁচাতে চিকিৎসক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকরা প্রথম সারিতে থেকে এই লড়াই চালাচ্ছে। তাই পুলিশ দিবস উপলক্ষ্যে এরকম করোনা যোদ্ধাদের সম্মানিত করা হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। আজ মঙ্গলবার দুর্গাপুরের সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশের তরফে, উপলক্ষ্য “পুলিশ দিবস”। সেই অনুষ্ঠানে করোনা যোদ্ধাদের সম্মানিত করা হয়। সম্মানিত করা হয় এই শহরে যারা করোনাকে জয় করেছেন। সম্মানিত করা হয় এই শহরের সেই সব চিকিৎসক ও নার্সদের যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে একজন করোনায় আক্রান্ত রোগীকে সুস্থ করে তোলার জন্য সরাসরি সেবা করছেন। সর্বপরি এদিনের অনুষ্ঠানে পুলিশকর্মীদেরও সম্মানিত করা হয় কারন পুলিসকর্মীরাও প্রথম সারির করোনা যোদ্ধা যারা নিজেদের প্রাণ বাজি রেখে এই করোনা লড়াইয়ে সামিল হয়েছেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা, মহকুমা শাসক অনির্বাণ কোলে, মহানাগরিক দিলীপ অগস্তি, দুর্গাপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন থানার আধিকারিকগণ, পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার সহ আরো অনেকে।

Post Views: 1,224
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN