+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অকাল বোধন হল উখরার ভট্টাচার্য্য পরিবারের ক্ষ্যাপা দুর্গার

Ad Image
Ad Image

অকাল বোধন হল উখরার ভট্টাচার্য্য পরিবারের ক্ষ্যাপা দুর্গার

admin September 12, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(উখরা), ১২সেপ্টেম্বরঃ

দেশজুড়ে করোনা পরিস্থিতিতে যখন আপামর বাঙালির মনে একটাই প্রশ্ন “এবার পুজোতে কী হবে” তখন সাজো সাজো রব উখড়ার ভট্টাচার্য পরিবারে। কৃষ্ণপক্ষের নবমী তিথিতে কোনরকম আড়ম্বর ছাড়াই অনুষ্ঠিত হলো ক্ষ্যাপা দুর্গার অকাল বোধন। হিন্দু পুরাণ মতে, শরৎ কাল হল দেবলোকে শয়নের সময়। এ সময় সূর্যের দক্ষিণায়ন চলায় ঘুমিয়ে থাকেন দেবদেবীরা। তাই এসময় দেবীর পুজো করতে হলে দেবীর অকাল “বোধন” অর্থে জাগরণ বাঞ্ছনীয়। দেবী দুর্গার আশীর্বাদ প্রার্থী শ্রীরামচন্দ্রও রাবনবধের উদ্দেশ্যে এই সময়েই করেছিলেন দেবীর আরাধনা। এই পুজো শুরু করেন পরিবারের আদি পুরুষ গঙ্গানারায়ন ভট্টাচার্য্য। ভট্টাচার্য পরিবারের মতে, কৃষ্ণপক্ষের এই বিশেষ তিথি থেকেই শুরু হয় মায়ের অন্নের ভোগ ,সন্ধারতি,শীতল। শেষ হয় একেবারে বিজয়া দশমীর দিনে। পরিবারের প্রত্যেকেই ভীষণ নিয়ম নিষ্ঠার সঙ্গে থাকেন। কৃষ্ণা নবমীর দিন থেকে নিরামিষ আহার গ্রহণ করতে হয় একবেলা অন্ন গ্রহণ করতে হয় এবং বাইরের কোনো খাবার গ্রহণ করা চলে না।  প্রত্যেক দিন চণ্ডীপাঠ হয়। এবার অবশ্য আশ্বিন মাস মল মাস হিসাবে গণ্য হওয়ায় বোধন থাকবে প্রায় পয়তাল্লিশ দিন মতো। “ছোটোবেলা থেকেই দেখেছি, এই বোধন আসার পর থেকেই পুজো পুজো গন্ধটা প্রকট হতে শুরু করে।শুরু হয় প্রাক পুজো প্রস্তুতি।”- বলছিলেন পরিবারের বর্তমান কর্তা গণেশ ভট্টাচার্য।

ধন্যবাদান্তেঃ শর্মিষ্ঠা ভট্টাচার্য্য

Post Views: 1,655
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN