+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লকডাউনে দোকানের খাবার খেয়ে স্বপরিবারে সোজা হাসপাতালে! কাঁকসা ব্লক অফিসে অভিযোগ

Ad Image
Ad Image

লকডাউনে দোকানের খাবার খেয়ে স্বপরিবারে সোজা হাসপাতালে! কাঁকসা ব্লক অফিসে অভিযোগ

admin April 18, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৮এপ্রিলঃ
একেই লকডাউন তার উপর গরমও পড়েছে মারাত্মক, আর এই সময় একটু ঠাণ্ডা দই প্রাণটা যেন জুড়িয়ে দেয়। কিন্তু প্রাণ জুড়াতে গিয়ে যে একেবারে হাসপাতালের বেডে ঠাঁই হবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি পশ্চিম বর্ধমানের কাঁকসার গাঙ্গুলীপাড়ার বাসিন্দা রঘুনাথ বাদ্যকর। দিন দুয়েক আগে পানাগড় স্টেশন রোডে একটি নামী মিষ্টির দোকান থেকে দই কিনে এনে স্বপরিবারে সেই দই খান রঘুনাথ বাদ্যকর। অভিযোগ সেই দই খাওয়ার পরেই বমি শুরু হয় বাদ্যকর পরিবারের সদস্যদের। শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে তাদের পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করাতে হয়। সেখানে একদিন পুরোপুরি চিকিৎসাধীন থাকার পর তারপর তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এরপর ওই দোকানের বিরুদ্ধে কাঁকসার ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান রঘুনাথবাবু। ওই মিষ্টির দোকানের মালিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানান তিনি।
অপরদিকে কাঁকসা ব্লক আধিকারিক সুদীপ্ত ভট্টাচার্য জানান যে, “আমি দইয়ের নমুনা চেয়ে পাঠিয়েছি, সাথে পুলিশকেও জানিয়েছি বিষয়টি নিয়ে তদন্ত করে দেখতে। এতে ওই দোকানের বিরুদ্ধে দোষ প্রমানিত হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তবে সাথে সুদীপ্তবাবু এও বলেন যে, “এখন লকডাউনের সময় এমনিতেই দোকানে বাসি খাবার থেকে যাচ্ছে আর সেই খাবার কিনে খাওয়া খুব একটা নিরাপদ নয়। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাই সাধারন মানুষজনদের বাইরের খাবার কিনে খাওয়ার ব্যাপারে একটু সচেতন হওয়ার জন্য বার বার আবেদন জানাচ্ছি। তারপরেও কিছু মানুষ বিষয়টির গুরুত্ব বুঝতে না পেরে এই ধরনের পদক্ষেপ নিয়ে নিচ্ছেন। যার ফলে এই ধরনের বিপদের মধ্যে পরে যাচ্ছেন।

Post Views: 1,002
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN