+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জমা পরেনি পি এফ এর টাকা, পাচ্ছেন না বেতন, বিক্ষোভ ইসিএলের বেসরকারী নিরাপত্তারক্ষীদের

Ad Image
Ad Image

জমা পরেনি পি এফ এর টাকা, পাচ্ছেন না বেতন, বিক্ষোভ ইসিএলের বেসরকারী নিরাপত্তারক্ষীদের

admin September 24, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডেবশ্বর), ২৪সেপ্টেম্বরঃ

দু – মাসের বকেয়া বেতন ও কুড়ি মাসের বাকি পিএফ এর টাকা একাউন্টে জমা করার দাবিতে বৃহস্পতিবার ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়া অফিস গেটে বিক্ষোভ দেখালো ইসিএলে কর্মরত বেসরকারি নিরাপত্তারক্ষীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে ওঠে বিক্ষোভ।

কর্মরত বেসরকারি নিরাপত্তারক্ষীদের অভিযোগ পাণ্ডবেশ্বর এরিয়ার অন্তর্গত বিভিন্ন কোলিয়ারি তে প্রায় ২০০এর  বেশি বেসরকারি নিরাপত্তারক্ষী কাজ করেন। শেষ দু মাস তাদের বেতন হয়নি বলে অভিযোগ। প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে কর্তৃপক্ষ জমা দেয়নি কুড়ি মাসের টাকা বলেও অভিযোগ উঠছে।

বিক্ষোভকারি নিরাপত্তারক্ষী রাজেশ রায়, মৃত্যঞ্জয় মন্ডল রা জানান নিরাপত্তারক্ষীরা কমবেশি সবাই সাধারণ পরিবারের। করোনা অতিমারির কারণে এমনিতে সবাই আর্থিক সমস্যার মধ্যে রয়েছ। ইসিএলের স্থায়ী কর্মীদের প্রতিমাসে সময় মতো বেতন হলেও গত দু’মাস নিরাপত্তারক্ষীরা বেতন পায়নি। সেইসঙ্গে কর্তৃপক্ষ পিএফ অ্যাকাউন্টে কুড়ি মাসের টাকা জমা না দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে কর্মীরা। অবিলম্বে দু মাসের বকেয়া বেতন ও পিএফ একাউন্ট এ টাকা জমা দেওয়ার দাবিতে এদিনের বিক্ষোভ বলে জানান তারা। বেলা দশটা থেকে বিক্ষোভ চলে একটা পর্যন্ত । বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন পাণ্ডবেশ্বর তৃণমূল ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী । তিনিও বিক্ষোভকারীদের দাবিকে সমর্থন জানান। পরে বিক্ষোভকারী ও নরেন্দ্রনাথ বাবুর সাথে আলোচনায় বসেন পাণ্ডবেশ্বর এরিয়ার পার্সোনাল ম্যানেজার নজরুল ইসলাম। আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন ও পিএফ এর টাকা জমা দেওয়ার  আশ্বাস দেন তিনি। এরপরই ওঠে বিক্ষোভ।

Post Views: 933
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN