+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বহিরাগতদের নয় স্থানীয়দের কারখানায় চাকরী দিতে হবে, দুর্গাপুরে জেলা সভাপতির দাবির পর এবার দলের কর্মীদের বিক্ষোভ

Ad Image
Ad Image

বহিরাগতদের নয় স্থানীয়দের কারখানায় চাকরী দিতে হবে, দুর্গাপুরে জেলা সভাপতির দাবির পর এবার দলের কর্মীদের বিক্ষোভ

admin September 30, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩০সেপ্টেম্বরঃ

ফের সংবাদে জায়গা করে নিলো দুর্গাপুরের গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড। গত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল কারখানার কর্তৃপক্ষের সাথে দেখা করার পর দাবি জানিয়েছিলেন এই কারখানার বহিরাগতরা নয় স্থানীয় বেকার যুবক যুবতীদের কাজ পাওয়া উচিত, আর সাত দিন পেরোতে না পেরোতেই এবার সেই দাবি নিয়েই কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় শাসকদলের শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা।

দুর্গাপুর নগর নিগমের ২৮ ও ২৯ নং ওয়ার্ডের আইএনটিটিইউসির কর্মী সমর্থকরা বুধবার সকালে কারখানার গেটের সামনে দাঁড়িয়ে পড়ে, কারখানার ভেতর ঢুকতে বাধা দেয় বহিরাগত শ্রমিকদের। তাদের অভিযোগ কোনো রকম গেট পাস ছাড়া তাঁরা কিভাবে এই কারখানার ভেতর ঢুকে কাজ করছে। সাথে তাঁরা এও অভিযোগ জানায় যে, কিছু তোলাবাজ নেতাদের মদতে কারখানা কর্তৃপক্ষ বহিরাগতদের কারখানার কাজে বহাল করছে। বহিরাগতরা নয় স্থানীয়দের কাজ দিতে হবে বলে বিক্ষোভ দেখায় তাঁরা। সাথে তাঁরা এও হুঁশিয়ারী দেয় যে, কর্তৃপক্ষ যদি এ ব্যাপারে কোনো ভূমিকা না নেয় তাহলে তাঁরা বড় আন্দোলনের পথে পা বাড়াবে।

Post Views: 1,737
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN