+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বনমন্ত্রীর প্রতিশ্রুতিতে উত্তরবঙ্গের ধাঁচে এবার কাঁকসার গড়জঙ্গল সাজতে চলেছে পর্যটকদের জন্য

Ad Image
Ad Image

বনমন্ত্রীর প্রতিশ্রুতিতে উত্তরবঙ্গের ধাঁচে এবার কাঁকসার গড়জঙ্গল সাজতে চলেছে পর্যটকদের জন্য

admin October 9, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৯অক্টোবরঃ

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের গড়জঙ্গলকে উত্তরবঙ্গের ধাঁচে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নিলো বনদপ্তর। কাঁকসা শিবপুর থেকে দেউল পার্ক পর্যন্ত জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে  পর্যটকরা জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে প্রায় ১০ কিলোমিটার তৈরী করা হবে ট্রেকিং রুট। জঙ্গলের মধ্যে থাকা হরিণ, ময়ূর এবং বিভিন্ন ধরনের পশু পাখি দেখার সুযোগ পাবেন। ওয়াচটাওয়ারে উঠে জঙ্গলকে দেখারও সুযোগ থাকছে। পর্যটকদের বিশ্রামের জন্য থাকছে বিশ্রাম ঘর। সেখানে এলাকার মানুষদের হাতে তৈরি জিনিস থেকে শুরু করে জলখাবার ও জঙ্গলের পশুপাখিদের ছবি। তার সাথে থাকছে আদিবাসীদের সাংস্কৃতিক গান বাজনা ও নৃত্য। শুক্রবার তাঁরই উদ্বোধন করলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। তিনি এই জঙ্গলে বেশকিছু বনদফতরের বাজেয়াপ্ত করা  পাখি ছেড়ে দিলেন জঙ্গলে। মন্ত্রী রাজীব ব্যানার্জি জানিয়েছেন এই জঙ্গল কে আরও আকর্ষনীয় করে পর্যটনের অন্যতম কেন্দ্র করা যায় কিভাবে তারই ব্যবস্থা করবেন।

Post Views: 1,829
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN