+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে মেয়র বদল হচ্ছে? জোর জল্পনা মুখ্যমন্ত্রীর নির্দেশে

Ad Image
Ad Image

দুর্গাপুরে মেয়র বদল হচ্ছে? জোর জল্পনা মুখ্যমন্ত্রীর নির্দেশে

admin November 5, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৫নভেম্বরঃ

একদিকে দুর্গাপুরে জলের সংকট সামলাতে হিমশিম খাওয়ার অবস্থা,  অপরদিকে সেই সমস্যা মিটল কি মিটল না তার মধ্যেই মুখ্যমন্ত্রীর রোষের শিকার হলেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি। মহানাগরিকের কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী সরাসরি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন কাজ না করলে মেয়রকে “চেঞ্জ” করে দাও। দুর্গাপুরের পরিস্থিতি নিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে প্রশ্ন করলে মুখ্যম্নত্রীকে তিনি সাফ বলেন যে দুর্গাপুরের মেয়র কাজ করছেন না। তখন মুখ্যমন্ত্রী বলেন কেউ যদি কাজ না করে তাহলে তাঁকে দায়িত্বে রাখার কোনো মানেই হয় না। দুর্গাপুরের মেয়রের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরো বলেন যে এর আগেও তিনি ওনার সম্বন্ধে শুনেছেন। দুর্গাপুরে এসে খোদ তিনি নিজে মেয়রকে সমঝেও দিয়েছেন কিন্তু তারপরেও সেভাবে কোনো কাজ হয়নি। মুখ্যমন্ত্রী আরো বলেন যে, মেয়র একজন বয়স্ক ব্যাক্তি। একজন সরকারী আধিকারিক ছিলেন। মানুষ হিসেবে ভাল কিন্তু ভাল মানুষ দিয়ে তো শুধু হবে না। কেউ যদি কাজ না করে তাহলে তাঁকে দায়িত্বে রাখার দরকার নেই। সকলকে ডেকে, তাদের সাথে বৈঠক করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য পুরমন্ত্রীকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গতঃ দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তির সাথে শুরু থেকেই মত পার্থক্য হয়ে আসছে দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলরদের একাংশের সাথে। কাজে অসহযোগিতার অভিযোগে এনে মহানাগরিকের বিরুদ্ধে দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার কথাও সাংবাদিকদের জানিয়েছিলেন বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়। এরই মধ্যে শহরে বড় বিপর্যয় ঘটে যায় ব্যারেজের লকগেট ভেঙ্গে জল সংকট। আর শহরবাসীকে জলের যোগান দিতে অনেকাংশে ব্যর্থ দুর্গাপুর নগর নিগম বলে অভিযোগ বিরোধীদের। জলের সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচিতও হতে দেখা গেছে মহানাগরিককে। ফলে সব মিলিয়ে মহানাগরিকের কাজে অখুশী মুখ্যমন্ত্রী আদপে কি করেন সেই দিকেই তাকিয়ে শাসক বিরোধী সব দলই। তবে এ বিষয়ে এখনও তিনি কিছু শোনেননি বলে প্রতিক্রিয়া দেন মহানাগরিক দিলীপ অগস্তি।

Post Views: 3,843
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN