+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লকগেট ঘিরে তৈরী হওয়া আতঙ্কের অবসান, দুর্গাপুরবাসীকে আস্বস্ত করল মহকুমা প্রশাসন

Ad Image
Ad Image

লকগেট ঘিরে তৈরী হওয়া আতঙ্কের অবসান, দুর্গাপুরবাসীকে আস্বস্ত করল মহকুমা প্রশাসন

admin November 7, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৭নভেম্বরঃ

৩০নং ও ৩১নং লকগেট দিয়ে জল বের হওয়ার ঘটনায় যে আতঙ্ক ছড়িয়েছিল শহর দুর্গাপুর জুড়ে সেই আতঙ্কের অবসান ঘটল। দুর্গাপুর মহকুমা প্রশাসন সুত্রে জানা গেছে, দুপুর থেকে শহরে দুর্গাপুর ব্যারেজের লকগে্টে ফের বিপর্যয় ঘনিয়ে আসছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সেটা সম্পূর্ণ ভুয়ো। যেটুকু সমস্যা দেখা গিয়েছিল তা খুবই সামান্য, আর তা সম্পূর্ণ ঠিক করে দেওয়া হয়েছে বলে সেচ দপ্তরের পক্ষ থেকে মহকুমা প্রশাসনকে জানানো হয়েছে। তাই এই বিষয়টি নিয়ে শহরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদনও করা হয়েছে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান যে, তাঁকে সেচ দপ্তরের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার (Executive engineer) জানিয়েছেন যে আজ দুপুর থেকে দুর্গাপুর ব্যারেজের ৩০নং লকগেট দিয়ে যে জল বেরোনোর সমস্যা হয়েছিল সেটির সমাধান হয়ে গেছে। এছাড়াও বাকি ৩১নং লকগেট দিয়ে যেটুকু সামান্য জল বের হচ্ছে সেটা স্বাভাবিক। কারন যে কোনো বড় মেরামতির পর এরকম সামান্য জল বের হয় তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু হয়নি। এছাড়াও সেচ দপ্তরের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, শহরের জলের যে সমস্যা তৈরী হয়েছিল সেই সমস্যাও খুব তাড়াতাড়ি মিটে যাবে।

Post Views: 4,874
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN