+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আবাসনে চলছে মধুচক্র, প্রতিবাদে দুর্গাপুরে পথ অবরোধ মহিলাদের

Ad Image
Ad Image

আবাসনে চলছে মধুচক্র, প্রতিবাদে দুর্গাপুরে পথ অবরোধ মহিলাদের

admin December 15, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫ডিসেম্বরঃ

বাড়ীর মালিককে বার বার বলা সত্বেও কাজ না হওয়ায় এবার পথ অবরোধ করে প্রতিবাদের পথে নামলেন দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত ফুলঝোড় সংলগ্ন শরৎপল্লী এলাকার একটি বহুতল আবাসনেরর মহিলাদের একাংশ। অভিযোগ আবাসনের একটি বাড়ির মালিক বীরেশ্বর পাত্র তাঁর বাড়ি এক মহিলাকে ভাড়া দেন, কিন্তু ওই মহিলা বাড়িতে রীতিমতো মধুচক্রের আসর বসিয়েছে। রাত বাড়লেই ওই বাড়িতে বহিরাগতদের আনাগোনা বেড়ে যায়। বাড়িওয়ালাকে বিষয়টি জানাবার পরেও তিনি কোনো পদক্ষেপ নেননি। ওই ভাড়াটিয়াকে তুলে দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছিল কারন ওই মহিলার কারনে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ। কিন্তু বীরেশ্বরবাবু এ বিষয়ে কোনো কর্ণপাত করেননি বলে তাঁরা বাধ্য হয়ে গতকাল সোমবার রাতে ফুলঝোড় এলাকায় পথ অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন। প্রায় আধ ঘণ্টা ধরে চলে এই অবরোধ। তাঁরা রাস্তায় বাঁশ ফেলে বেঞ্চ পেতে এই অবরোধ চালান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নিউটাউনশিপ থানার পুলিশ। প্রতিবাদরত মহিলাদের হাত থেকে বীরেশ্বরবাবুকে উদ্ধার করে নিয়ে যায়। তবে ওই মহিলারা সাফ জানিয়ে দেন যতক্ষন না ওই ভাড়াটিয়া মহিলাকে আবাসন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন।

Post Views: 5,434
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN