+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে সরকারী বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, গুরুতর আহত এক মহিলা

Ad Image
Ad Image

দুর্গাপুরে সরকারী বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, গুরুতর আহত এক মহিলা

admin January 4, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৪জানুয়ারীঃ

সরকারী বাসের ধাক্কায় মারাত্মক জখম হলেন এক দুই বাইক আরোহী। দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের স্টিল হাউস বস্তি সংলগ্ন এন আই টির ৭নং গেটের কাছে। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা বাসে ভাংচুর চালায় সাথে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তার উপর এক তো আলো নেই, তার উপর অন্ধকার রাস্তাতেই লাগামহীন ভাবে খুব জোরে সরকারী বাস যাতায়াত করে, যার ফলস্বরূপ এদিনের এই দুর্ঘটনা। তাঁরা এও জানান এর আগেও ওই রাস্তার উপর এভাবেই সরকারী বাসের ধাক্কায় দুজন স্থানীয়র মৃত্যু হয়েছে। তাই বাসের গতিবাগে রাশ টানতে ওই পথের উপর হাম্প বানানোর দাবি জানান তাঁরা। সাথে তাঁরা ওই রাস্তার উপর আলো লাগানোরও দাবি করেন।

প্রতক্ষ্যদররীরা জানান, আজ সোমবার সন্ধ্যে নাগাদ একটি কলকাতা ফেরত সরকারী বাস যাত্রী নামিয়ে ওই রাস্তা ধরে গ্যারেজে যাচ্ছিল। বাসের গতিবেগ বেশ জোরেই ছিল বলে স্থানীয়দের অভিযোগ। সেই সময় ওই রাস্তা ধরে একই দিকে একটি বাইকে করে একজন পুরুষ ও একজন মহিলা যাছিলেন। সেই সময় বাসটি ওই বাইকটিকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে বাইক আরোহীদের ধাক্কা মারলে মারাত্মক জখম হন দুজনে। অবস্থা বেগতিক বুঝে বাসের চালক বাস ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রাই জখম দুই বাইক আরোহীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক অজয় ঘোষ(১৮) নামে একজন বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। অপর মহিলা বাইক আরোহী হাসপাতালে চিকিৎসাধীন। দুজনেই নব ওয়ারিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।

Post Views: 7,916
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN