+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে কারখানায় মেসিনে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

Ad Image
Ad Image

দুর্গাপুরে কারখানায় মেসিনে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

admin February 18, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১৮ফেব্রুয়ারীঃ
দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত ঝাঁঝরা  গ্রামে একটি বেসরকারি কারখানায় কর্মরত অবস্থায় মারা গেল এক  শ্রমিক। মৃত শ্রমিকের নাম অভিজিৎ রায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে। কাজ করার সময় মেশিন চাপা পড়ে অভিজিৎ এর মৃত্যু হয় বলে অভিযোগ সহকর্মীদের। ঘটনার খবর  ছড়াতেই উত্তেজনা বাড়ে কারখানা চত্বরে। কারখানার সামনে ভিড় জমায় মৃত যুবকের পরিবার ও তাঁর এলাকার লোকজন। মৃত্যুর কারণ হিসাবে কারখানা কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন এলাকার বাসিন্দারা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । মৃতের পরিবারের একজনের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে উত্তাল হয়ে ওঠে কারখানা চত্বর।কারখানার ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। লাউদোহায় ফরিদপুর থানার পুলিশ  ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এলাকার বাসিন্দা তথা বিজেপি নেতা সুজন সূত্রধর জানান, এই কারখানায় শ্রমিকদের নিয়ম বহির্ভূত কাজও করানো হয়। আট ঘন্টার বদলে বারো ঘণ্টা কাজ করানো হয়। সুরক্ষা ব্যবস্থা নেই বললেই চলে। হামেশাই ঘটে দুর্ঘটনা, আর তার পরিণতি স্বরূপ আজ আরো একজনের প্রাণ গেল।

এলাকাবাসীদের দাবি মৃতের পরিবারের একজনের চাকরি ও দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে কর্তৃপক্ষকে।

Post Views: 4,494
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN