+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আই সি ডি এস কেন্দ্রে চাল চুরির অভিযোগে উত্তাল দুর্গাপুরের কমলপুর

Ad Image
Ad Image

আই সি ডি এস কেন্দ্রে চাল চুরির অভিযোগে উত্তাল দুর্গাপুরের কমলপুর

admin April 21, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২১এপ্রিলঃ

লকডাউনের মধ্যেও যাতে মা ও শিশুর কোনোরকম অসুবিধা না হয় তার জন্য রাজ্য সরকার থেকে আই সি ডি এস সেন্টারগুলিতে খাদ্যসামগ্রী সরবরাহের নির্দেশ দিয়েছেন। সেই খাদ্যসামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগে সরগরম হল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কমলপুরের ঘোষপাড়া। পরিস্থতিই এততাই জটিল হয়ে ওঠে যে ঘটনাস্থলে চুতে যেতে হয় পুলিশকে। যেতে হয় ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ সিডিপিওকেও।

সোমবার সন্ধ্যেবেলা থেকে ওই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওই আই সি ডি এস সেন্টারের সহায়িকা সুনন্দা গোস্বামী শিশুদের জন্য বরাদ্দ চাল, ডাল আলু দিচ্ছেন না, আবার যদিও বা কখনও দিচ্ছেন তো সেটাও বরাদ্দ পরিমানের থেকে অনেক কম। ঘটনার রেশ চলে আজ মঙ্গলবার সকালেও। ওই এলাকার মানুষজন অভিযুক্ত সহায়িকার বিরুদ্ধে সেন্টারের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান ১নং ওয়ার্ডের পুরমাতা শিপ্রা সরকার। তাঁর কাছে উত্তেজিত এলাকাবাসীরা বিষয়টি নিয়ে অভিযোগ জানান। এদিকে অভিযুক্ত সহায়িকা ও ওই সেন্টারের এক কর্মীকে সেন্টারেই আটকে রাখার অভিযোগ ওঠে এলাকাবসীদের বিরুদ্ধে। সহায়িকার অপসারনের দাবিও ওঠে। বিষয়টি নিয়ে ওই সহায়িকার সাথে কথা বলতে গেলে পুরমাতার সাথে এলাকাবাসীরা দুর্ব্যবহার করে বলে অভিযোগ উঠছে। পরিস্থতিই ক্রমশ জটিল হয়ে উঠতে থাকলে ঘটনাস্থলে ছুতে যেতে হয় দুর্গাপুর থানার পুলিশকে। খবর পেয়ে পৌঁছন ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জয় সুববা ও সিডিপিও পারমিতা সেনগুপ্তকে।

এরপর তাদের হস্তক্ষেপে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। সমস্ত বিষয়টি লিখিত আকারে সিডিপিওর কাছে অভিযোগ জানান কমলপুরের বাসিন্দারা। তিনি বিষয়টি নিয়ে সঠিক তদন্তের আশ্বাস দেন।

Post Views: 1,562
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN